বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নলকুড়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ওয়াজ মাহফিল

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরা সদরের নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার নলকুড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রতি বছরের ন্যায় নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির আয়োজনে নলকুড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. সাইফুল হাসান খোকনের সভাপতিত্বে বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি ও ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড, শেখ মুস্তাফিজুর রহমান শাহনওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজকোর্টের অতিরিক্ত পিপি এ্যাড, তামিম আহমেদ সোহাগ।

ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী, পীর সাহেব, টেকেরহাট, মাদারীপুর, বিশেষ বক্তা হিসেবে ওয়াজ মাহফিলে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির বয়ান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন বাংলাদেশ জাতীয় মুফাসসির ঢাকা মহানগর দাওয়াহ্ বিষয়ক সম্পাদক ও চ্যানেল আরটিভি’র নিয়মিত ইসলামী আলোচক হাফেজ মাওলানা মো. মনোয়ার হোসাইন মোমিন নলকুড়া। এছাড়াও স্থানীয় ওলামায়েকেরাম গন তাফসির বয়ান করেন।

এ সময় ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন, নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাবেক সভাপতি মো. জিয়াদ আলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় নলকুড়া নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসার ৫ জন হাফেজকে পাগড়ি প্রদান করেন অতিথিবৃন্দ। মাহফিলের সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নলকুড়া ফোরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ