শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ববাঘ দিবস পালন

‘বাঘ করি সংরক্ষন, সমৃদ্ধ হবে সুন্দরবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে বিশ্ববাঘ দিবস।

শনিবার(২৯ জুলাই) সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন এলাকা মুন্সিগঞ্জের বুড়িগোয়ালিনীতে র‌্যালী ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ববাঘ দিবস পালিত হয়।

বৃষ্টিবিঘ্নিত দিনে বেলা সাড়ে ১১টায় সুন্দরবন পশ্চিম বনবিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জের আয়োজনে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে একটি র‌্যালী বের হয়। এরপর বুড়িগোয়ালিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকারের অনেকগুলো পদক্ষেপের কারনে সুন্দরবনে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জলদস্যূমুক্ত হবার পর থেকে বাঘের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। এছাড়া সুন্দরবনে ক্যামেরা ট্র্যাপিংয়ের ফলে বাঘ শিকারীরা বিপদে পড়েছে উল্লেখ করে তারা বলেন, ২০১৫ ও ২০১৮ সালের তুলনায় বর্তমানে বাঘের সংখ্যা বেশী। এছাড়া ক্যামেরায় উল্লেখযোগ্য সংখ্যক বাঘের অস্তিত্ব মিলেছে। কোথাও কোথাও বাঘের সাথে বাচ্চারও ছবি পাওয়া গেছে। এতেই প্রমানিত হয় সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়েছে।

সভায় আরও উপস্থিত ছিলেন বন্যপ্রানী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক মফিজুর রহমান চৌধুরী, সাতক্ষীরা রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক, বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা নূর আলম, দেশটিভির জেলা প্রতিনিধি শরীফুল্লাহ্ কায়সার সুমন, জাহিদুর রহমান, সনজিত কুমার মন্ডল প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বেবাঘ রয়েছে এমন ১৩টি দেশ আজ এই বাঘ দিবস পালন করছে।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়