শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল হাসান পলাশ ফেলোশিপ ট্রেনিং শেষে দেশে প্রত্যাবর্তন

শেখ মাহমুদুল হাসান: সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান অর্থোপেডিক ও স্পাইন বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান পলাশ দক্ষিণ কোরিয়া থেকে ফেলোশিপ শেষে ২ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করেছেন।
জানা গেছে, সাতক্ষীরা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক ডাক্তার মো. মাহমুদুল হাসান পলাশ এন্ডোষ্কোপি স্পাইন (মেরুদন্ড) সার্জারি কোর্স সম্পন্ন করতে ১৬ দিন ‘এআইএন মেডিকেল ফাউন্ডেশন’ এর আমন্ত্রণে দক্ষিণ কোরিয়ার সিউলে ‘এআইএন হসপিটাল’ এ ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত তিনি এ প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি মেরুদন্ডের উন্নত চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি (এন্ডোসকপি)’র মাধ্যমে স্পাইন সার্জারিতে ফেলোশিপ প্রশিক্ষণ শেষে ২ সেপ্টেম্বর দেশে প্রত্যাবর্তন করবেন। “কোরিয়ার সিউলে ‘এআইএন হসপিটাল’ থেকে সম্মাননা সনদ প্রাপ্ত অর্থোপেডিক্স ও স্পাইন সার্জন বিশেষজ্ঞ ডাক্তার মাহমুদুল হাসান পলাশ চিকিৎশাস্ত্রের ওই অর্জিত জ্ঞান প্রয়োগ করে রোগীদের সেবা প্রদানে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন।
তিনি জানান, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবায় সর্বাধুনিক প্রযুক্তির প্রয়োগ করে উন্নত চিকিৎসায় সেবা প্রদানে রোগীদের কাছে তিনি দায়বদ্ধ। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে স্বল্প খরচে আধুনিক প্রযুক্তিতে স্বাস্থ্য সেবা প্রদানে অতিদ্রুত স্পাইন (মেরুদন্ড) ইউনিটের কার্যক্রম চালু করার প্রত্যয়ে স্বাস্থ্য বিভাগসহ সকলের সহযোগীতা কামনা করেন।

উল্লেখ্য, তিনি ৩ সেপ্টেম্বর থেকে নিজ কর্মস্থলে অর্থোপেডিক ও স্পাইন সার্জারি রোগীদের সেবা প্রদান করবেন বলে সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানান।

ডা. মো. মাহমুদুল হাসান পলাশ এর পূর্বে অস্ট্রেলিয়া, ইন্ডিয়ার মুম্বাই দিল্লি আমেদাবাদ চেন্নাই গোহাটি এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল থেকে ফেলোশিপ ডিগ্রী অর্জন করেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত