সোমবার, নভেম্বর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আর্ত-মানবতার সেবায় যশোর সেনানিবাসের সেনা সদস্যগণ

সাতক্ষীরা জেলায় ঘূর্ণিঝড় আমফানে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের নিরন্তর সেবা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ৫৫ পদাতিক ডিভিশন যশোর সেনানিবাসের সেনা সদস্যগণ।

এরই ধারাবাহিকতায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজুরা এলাকায় বাঁধ ভেঙে যাওয়ায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে দিনরাত সংস্কার কাজ চলছে। একই সাথে তাদের নিজস্ব অর্থায়নে পূর্ব খাজুরায বিধ্বস্ত একটি মসজিদের নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। সাথে সাথে প্রতিদিন জেলার বিভিন্ন অঞ্চলে অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সেবা দিয়ে এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছে, দিচ্ছে ঘর নির্মাণ করার সামগ্রী।

সাতক্ষীরায় দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শামস এর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আতিকুর রহমান আতিক বাড়ি বাড়ি গিয়ে এসকল ত্রাণ সামগ্রী বিতরণ করেন এবং ইঞ্জিনিয়ারিং কোরের সেনা সদস্যগনের তত্ত্বাবধানে খাজুরার বাঁধ নির্মাণ, মসজিদ নির্মাণ কাজ এবং সেনা মেডিকেল টিমের তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা দিয়ে চলেছে বলে জানা গেছে‌।

একই রকম সংবাদ সমূহ

আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন এখন চলছে না বলে মন্তব্য করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিনবিস্তারিত পড়ুন

মোটরসাইকেল চালকদের জন্য সুখবর, নীতিমালা সংশোধন

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট স্থাপন ও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শনের ক্ষেত্রে বিদ্যমান বিধিগতবিস্তারিত পড়ুন

সরকারকে বেকায়দায় ফেলতে নানা ষড়যন্ত্র চলছে: রিজভী

সরকারকে বেকায়দায় ফেলতে দেশে নানা ষড়যন্ত্র ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছেবিস্তারিত পড়ুন

  • পোশাকখাতে অস্থিরতার পেছনে আওয়ামী লীগ সমর্থিত মালিক-শ্রমিকরা দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী
  • পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা চলছে, সরকারকে কঠোর হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • পোশাকশ্রমিকদের আন্দোলন ‘ছিনতাইয়ের’ অপচেষ্টা নিয়ে মাহদী আমিনের সতর্কবার্তা
  • গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত, দেড় শতাধিক কারখানায় ছুটি
  • এনসিপির জামায়াত জোট ছাড়ার বিষয়ে যা জানা গেল
  • শ্রমিকদের রুটি-রুজির স্বার্থ সংরক্ষণে সব পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • জনগণের জানমালের নিরাপত্তায় সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • পোশাক শ্রমিকদের স্বার্থ রক্ষা ও উৎপাদন-রপ্তানি সচল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি
  • রাস্তায় নয়, রাজনীতি হতে হবে পার্লামেন্ট কেন্দ্রিক: রাষ্ট্রপতি