শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এমপি রবির সাথে সদর উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের মতবিনিময়

সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র সাথে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ মে) বেলা ১১টায় শহরের চায়না বাংলা কনফারেন্স রুমে সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় বর্তমান করোনা পরিস্থিতি, ঘূর্ণি ঝড় ইয়াসসহ সাংগঠনিক বিষয় এবং সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন আলোচনা করা হয়।

করোনা সংক্রমণ রোধে, ঘূর্ণি ঝড় ইয়াসের প্রভাবে প্লাবিত ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোসহ সংগঠনকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এমপি রবি।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জজ কোর্টের পিপি এ্যাড. আব্দুল লতিফ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. গোলাম মোর্শেদ, সরদার নজরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক গণেশ চন্দ্র মন্ডল, সদস্য সিরাজুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কওছার আলী গাজী, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. রমজান আলী বিশ্বাস, ফিংড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. লুৎফর রহমান, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান (ময়ুর ডাক্তার), কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বল্লী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ওবায়দুর রহমান লাল্টু, ভোমরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম গাজী, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুর রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, আলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহারুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম ও জেলা মহিলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম প্রমুখ।

এসময় সদর উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ওবিস্তারিত পড়ুন

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • সাতক্ষীরায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিরোধ মিছিল-সমাবেশ
  • সাতক্ষীরায় জিপিএ-৫ পাওয়া ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে জেলা যুবদলের নবগঠিত কমিটির শুভেচ্ছা বিনিময়
  • সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী, কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান
  • সাতক্ষীরায় জীবন বীমা কর্পোরেশনের ব্যবসায় উন্নয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার লাবসা স্কুলের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখলেন ডিসি