মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ক্রয়কৃত সম্পত্তি রক্ষার দাবীতে সংবাদ সম্মেলন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার শিকড়ি মোল্যাপাড়ার মৃত রহমদ্দীন সরদারের পুত্র মো: আবুল হাসেম।

লিখিত বক্তব্যে তিনি বলেন ১৯৮৪ সালের ১৬ আগষ্ট কুশখালি মৌজায় ২৮ শতক, দলিল নং-৭৯১২, এস,এ খতিয়ান ১৯৯০, দাগ নং-১০২৫৯, ১৯৭০ সালের ২২ জুন কুশখালি মৌজায় ১০০৮০, ১০০৮২, ১০১১৮ নং দাগে, এস,এ ৯৮৪ খতিয়ানে ৪৭ শতক, দলিল নং-৪৫৭২ এবং ১৯৯৮ সালে সালের ৪ আগষ্ট ৬২০৩ নং দলিলে ২৯০৩ নং এস,এ খতিয়ানে, ১০২৮৯, এস,এ খতিয়ান ২৮৯৯, দাগ নং-১০২৮৬ ও এস,এ খতিয়ান ২৯০০, দাগ নং ১০২৮৪, জমি ১৯ শতক ক্রয় করি। জমি ক্রয়ের পর থেকে আমি শন্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছিলাম। কিন্তু ১৯৯০ সালের মাঠ জরিপের সময় ভুলক্রমে বা যোগসাজোসে সেটেলমেন্ট অফিসের কর্মকর্তারা আমার দুই বোনের নামে যৌথভাবে রেকর্ড করে দেন। বিষয়টি অনেক জানার পর সাতক্ষীরা এসিল্যান্ড অফিসে রেকর্ড সংশোধনের জন্য আবেদন করি। এছাড়া, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি। মামলা নং-পি-১১৫/২০২০, ধারা ১৪৪। এই মামলায় বিজ্ঞ বিচারক গত ১২ জানুয়ারি বিবাদী পক্ষ আমার বোন শুকুল বিবি (৪০), তার স্বামী আব্দুল জলিল (৪২), আরেক বোন মরিয়ম খাতুন (৪২) ও তার ছেলে অর্থাৎ আমার ভাগ্নে আরিফ হোসেনের প্রতি নোটিশ জারী করেছেন। ১৪৪ ধারা জারির এই নোটিশে উভয় পক্ষকে মান্তি-শৃংখলা বজায় রাখতে নির্দেশ দিয়েছেন সদর থানার ওসিকে। একই সাথে বিবাদী পক্ষকে আগামী ২৫ মার্চ আদালতে হাজির হয়ে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, স্থাণীয় চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল আমার বোনদের পক্ষ নিয়ে পরিষদের চৌকিদার পাঠিয়ে আমার মাছের ঘেরে জোর করে মেশিন খাটিয়ে পানি সেচে মাছ ধরার পায়তারা করে। বিষয়টি থানাকে অবহিত করা হলে পুলিশ যেয়ে তা বন্ধ করে দেয়।

লিখিত বক্তব্যে হাশেম আরো বলেন, চেয়ারম্যান শ্যামলের প্রকাশ্য মদদে আমার বোন ও ভাগ্নে এসব করছে। তারই মদদে আমার বিরুদ্ধে ইতোমধ্যে বোন শুকুল বিবি দুটি মামলা করেছিলো। কিন্তু আদালত ন্যায় বিচার করেছে। বোনের দায়ের করা দুটি মামলাই আদালত খারিজ করে দিয়েছে। তিনি বলেন, জমি ক্রয়ের মূল দলিল থেকে সব কিছু আমার নামে। শুধুমাত্র রেকর্ড যৌথভাবে হওয়ায় সম্পূর্ণ গায়ের জোরে চেয়ারম্যানের মদদে তারা আমাকে হয়রানি করছে।

তিনি এসব হয়রানির হাত থেকে রক্ষা পেতে এবং ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তি রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম অ্যাডভোকেট এএফএম এন্তাজ আলীর স্ত্রী এবং সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : তুরস্কে অনুষ্ঠিতব্য কপ৩১-কে সামনে রেখে ন্যায্য ক্ষতিপূরণের দাবিতেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ