সোমবার, জুলাই ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক সভা

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসে জেলা ও মাঠ পর্যায়ে আইনগত সহায়তা প্রদান কর্মসূচীর অগ্রগতি বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ৩ টায় সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে এ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। ত্রৈমাসিক সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জন সরকারি আইনী সেবাগ্রহীতা অংশগ্রহন করেন।

এরআগে সাতক্ষীরা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ সমন্বয় সভার অনুমতি ও নির্দেশনায় প্রদান করেন।

সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসের আয়োজনে ও ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভিটি’র আর্থিক সহযোগিতায় এবং উন্নয়ন সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টার সার্বিক ব্যাবস্থাপনায় অনুষ্ঠিত ত্রৈমাসিক সমন্বয় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার।

প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)-সাতক্ষীরা এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলীর সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে সরকারি আইনী সেবাগ্রহীতা ৭ জন পুরুষ ও ২৮ জন মহিলা অংশ গ্রহন করেন।

সভায় সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) সালমা আক্তার স্বাগত বক্তব্য বলেন, বর্তমানে সরকারি আইনী সহায়তা গ্রহন আরো বেশি সহজ করা হয়েছে। আপনারা এলাকা থেকে অন লাইনের মাধ্যমে জেলা লিগ্যাল এইড অফিসে আবেদন করে সরকারি আইনী সহায়তা গ্রহন করতে পারবেন। এসময় তিনি সেবাগ্রহীতাগণের সুবিধার্থে লিগ্যাল এইডের সেবা প্রদান এর পরিধি নিয়ে ধারণা প্রদানসহ বিভিন্ন গুরুত্বপুর্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সভায় সরকারি আইনী সেবা গ্রহীতাদের আইনী পরামর্শ ও বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন, বুধহাটা গ্রামের জাহানারা খাতুন, আরিফা বেগম, সদর উপজেলার দেবনগর গ্রামের রমেছা বেগম, বিনেরপোতা গ্রামের ফাতেমা খাতুনসহ উপস্থিত সেবাগ্রহীতারা। পরে জেলা লিগ্যাল এইড অফিসার সেবাগ্রহীতাদের সমস্যার কথা শোনেন এবং সমাধানের জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এসময় তিনি তাদের মামলা পরিচালনা করতে কোন সমস্যা হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ খবর নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

‘বাল্যবিবাহ যার হয়, জীবনভর তার দু:খ রয়।’ বাল্যবিবাহ প্রতিরোধ করুন, যৌতুককে নাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় লিগ্যাল এইড’র মাধ্যমে গত ৬ মাসে ৮০ লক্ষাধিক টাকা আদায়

মামলার ভারে নুয়ে পড়া সাতক্ষীরার বিচারিক কর্মকান্ডকে দ্রুততম সময়ে বিচার প্রার্থী মানুষেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণ এবং বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের আইনানুগ কার্যক্রম তদারকিরবিস্তারিত পড়ুন

  • ‘হাসিমুখে ফল উৎসব’-প্রবীণদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করল ভিবিডি সাতক্ষীরা
  • সাতক্ষীরা সীমান্তে ৩৩ বিজিবি’র অভিযানে প্রায় পঁচিশ লক্ষ টাকার মালামাল জব্দ
  • সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা
  • টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে
  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা