শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তুচ্ছ ঘটনায় ভাইয়ের হাতে ভাই-ভাইপো আহত

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নের হরিণখোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শরিক ভাই কর্তৃক ভাই ভাইপোদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পাঁচজন আহত হলেও আশংকাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে তিনজনকে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালে আহতবস্থায় চিকিৎসাধীন রয়েছে অলঙ্গ মন্ডল (৫৫), জগদীশ মন্ডল (৪৫) ও রেবা মন্ডল (৪১)।

অলঙ্গ মন্ডল জানান, তাদের শরীক আত্মীয় কার্ত্তিক মন্ডল, আনন্দ মন্ডল, অসীম মন্ডল, প্রকাশ মন্ডলসহ তাদের বাড়ির কয়েকজন সম্মিলিত ভাবে তাদের উপর হামলা চালায়। রবিবার দুপুরে তার ভাই মেঘনাথের একটি গরুর পায়ে বেধে জলের ফিতা পাইপ ছিড়ে যাওয়ার তুচ্ছ ঘটনায় কার্ত্তিক, আনন্দ, অসীম, প্রকাশরা সংঘবদ্ধ হয়ে বাড়িতে এসে দা, হাতুড়ি, রড, লাঠি নিয়ে হামলা চালালে তারা মারাত্মক আহত হয়। পরে গ্রামবাসী তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে।

পাটকেলঘাটা থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলুর রহমান খান জানান, তুচ্ছ বিবাদকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে বর্তমানে পুলিশ আছে। ঘটনার তদন্ত করছে। মামলা প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে কার্ত্তিকসহ তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে কার্ত্তিকের ছেলে সন্দীপ মন্ডলকেও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি এম নুর ইসলাম বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত পড়ুন

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

তালার উন্নয়নের সঙ্গে প্রেসক্লাব ভবনেরও উন্নয়ন হবে: হাবিবুল ইসলাম হাবিব

তালা প্রেসক্লাবের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)বিস্তারিত পড়ুন

  • তালায় পৃথক সড়ক দুর্ঘটনায় নারীসহ দুজন নিহত
  • তালায় প্রতিবন্ধী সনাক্তকরণ জরিপ অনুষ্ঠিত
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালার সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলামের মৃত্যু, শেষ বিদায়ে মানুষের ঢল
  • শেখ রিয়াজুল ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • তালায় প্রাইভেট পড়তে যাওয়ার পথে স্কুলছাত্রীকে ধ*র্ষ*ণচেষ্টা, যুবক আটক
  • তালায় অনগ্রসর সম্প্রদায়ের নারী অধিকার ফোরামের মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
  • তালায় প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার উপহার দিল সাপোর্ট হিউম্যানিটি ফাউন্ডেশন
  • পাটকেলঘাটার আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে অ্যাডহক কমিটি সভাপতি আরিফুল ইসলাম
  • মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
  • তালার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজে বৃক্ষরোপণ ও চারা বিতরণ
  • তালায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা