মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বারসিকের হাঁস ও মুরগীর ভ্যাকসিনেশন ক্যাম্প

সাতক্ষীরায় প্রাণবৈচিত্র্য সুরক্ষায় হাঁস ও মুরগীর ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলা গ্রামে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিকের উদ্যোগে এই ভ্যাকসিনেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্ত ভ্যাকসিনেটর আশুরা বেগম মাছখোলা গ্রামের ২৫টি পরিবারের ১৩৯টি হাঁসকে ডাকপ্লেন ও ১০২টি মুরগীকে রানীক্ষেত রোগের ভ্যাকসিন প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান ও যুব সংগঠক জাহাঙ্গীর আলম।

এসময় বারসিকের গবেষণা সহকারী গাজী মাহিদা মিজান বলেন, হাঁস মুরগি পালনের মাধ্যমে পারিবারিক আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয় করা সম্ভব। এর মাধ্যমে যেমন পরিবারের স্বচ্ছলতা আসে, তেমনি নারীরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়।

বারসিকের যুব সংগঠক জাহাঙ্গীর আলম বলেন, শীতকালে গবাদি পশুর রোগবালাই বেশি ছড়ায়। এজন্য সতর্ক থেকে হাঁস মুরগির যত্ন নেওয়া উচিত।

মাছখোলা গ্রামের পান্না বেগম বলেন, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আমাদের গ্রামের অনেক হাঁস-মুরগী মারা গেছে। এই ভ্যাকসিনেশন ক্যাম্পের কারণে আমাদের হাঁস-মুরগীগুলো রক্ষা পাবে বলে আমরা আশা করছি।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ