শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ব্যাংক কর্মকর্তাদের সাথে ওয়াস উদ্যোক্তাদের লিংকেজ বিষয়ক সভা

হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব প্রোগ্রাম বাংলাদেশ ইমপ্লিমেন্টেশন ফেইজ’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে।

এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে শনিবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা প্রেসক্লাবে পৌরসভার ওয়াস উদ্যোক্তা ও আর্থিক প্রতিষ্ঠানের তথা ব্যাংকের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার লক্ষ্য ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য আর্থিক সহযোগিতা বা পরামর্শ প্রদান এবং ব্যাংকিং কার্যক্রমের সাথে ওয়াশ কর্মসূচীর কিভাবে সমন্বয় করা যায় তথা ওয়াশ বিষয়ক ঋণ ও এ সম্পর্কিত সরকারী নীতিমালা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রণীত এসএমই ১২৯ খাতের মম্যে স্যানিটারি খাতে ওয়াস ব্যবসায়ীরা ঋণ গ্রহণ করতে পারবে।
তাছাড়া উদ্যোক্তা খাতে ওয়াস ব্যবসায়ীদের প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করার প্রতিশ্রুতি দান করেন। ওয়াস উদ্যোক্তারা ঋণ পেলে ব্যবসাকে আরো বড় করতে পারবেন এবং ওয়াস সুবিধা বঞ্চিত মানুষ ওয়াস সেবা নিশ্চিত হবে বলে আশা করেন।

অনুষ্ঠানে ওয়াস সেবা গ্রহীতার মধ্যে ফতেমা খাতুন ও মোঃ আবু তালেব উপস্থিত থেকে ওয়াস ব্যবাসায়ীদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন উন্নত সেবা প্রদানের জন্য।

ব্যাংক প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরাস্থ প্রাইম ব্যাংক প্রতিনিধি দুলাল চন্দ্র পাঠক, সোনালী ব্যাংক প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, ইসলামী ব্যাংক প্রতিনিধি মোঃ হাফিজুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংক প্রতিনিধি মোঃ শহিদুল হাসান, অগ্রণী ব্যাংক প্রতিনিধি ধর্মদাস সরকার, রূপালী ব্যাংক প্রতিনিধি অভিজিৎ কুমার, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রতিনিধি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাসসহ অন্যান্যরা।

ওয়াস উদ্যোক্তাগণের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন মোঃ নূর মোহাম্মদ, ফরিদা খাতুন ও সমিত কুমার ঘোষ সহ প্রমুখ।

আশা’র জেলা ব্যবস্থাপক মোঃ আশরাফুল ইসলাম আশা’র ঋণ ও বিভিন্ন কর্মসূচী নিয়ে আলোচনা করেন।

নন্দিতা রানীর দত্ত’র ব্যবস্থাপনাায় মোঃ শরিফুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রকল্প ধারনাপত্র ও অনুষ্ঠান সঞ্চলনা করেন এইচপির টাউন কোঅর্ডিনেটর মৃনাল কুমার সরকার।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক