বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাত্রাতিরিক্ত মদ পানে এক ব্যবসায়ির মৃত্যু

মাত্রারিক্ত মদপানে বিপ্লব ঘোষ নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে পুরাতন সাতক্ষীরার নিজ বাড়িতে তিনি মারা যান।
বিপ্লব ঘোষ (৫০) শহরের পুরাতন সাতক্ষীরার বিমল ঘোষের ছেলে।

নামপ্রকাশে অনিচ্ছুক পুরাতন সাতক্ষীরার কয়েকজন ব্যবসায়ী জানান, শুক্রবার রাত ১২টার দিকে পুরাতন সাতক্ষীরার মান্তুর হোটেলে একটি পিকনিক হয়। ওই পিকনিকে উপস্থিত ছিলেন পুরাতন সাতক্ষীরা ঘোষপাড়ার ব্যবসায়ি সুভাষ ঘোষ ওরফে (ভোম্বল)। পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির নিকটবর্তী মুদিখানা ব্যবসায়ী বিপ্লব ঘোষ, খান মার্কেট এলাকার জুয়েলারী ব্যবসায়ী বলাই দে, তপন ঘোষ, উজ্জল সাধুখাঁ, অশোক ঘোষ, ডাঃ অপূর্ব ও বড়বাজারের মাদক বিক্রেতা মুকুলের কর্মচারী সাইদুল ইসলাম ও জনপ্রতিনিধি আইনুল ইসলাম নান্টা।

পিকনিক উপলক্ষে মান্তুর হোটেলে মদ বহন করে নিয়ে আসেন সাঈদুল। রাত ১টার দিকে মাংস খাওয়া শেষে উপস্থিত প্রায় সকলেই মদ পান করেন। একপর্যায়ে বিপ্লব ঘোষ অতিরিক্ত মদ পান করায় বাড়িতে যেয়ে রাত তিনটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বিষয়টি পুলিশকে না জানিয়ে ও ময়না তদন্ত ছাড়াই শনিবার দুপুরে ব্রহ্মরাজপুর শ্রীশ্রী কালভৈরবী মন্দির মহাশ্মশানে বিপ্লবের লাশ সৎকার করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বলাই কুমার দে জানান, মান্তুর হোটেলে পিকনিক উপলক্ষে মাংস খাওয়া হলেও কোন মদের ব্যবস্তা ছিল না। তবে কাউন্সিলর নান্টা আসতে দেরী করায় তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করছিল বিপ্লব। রাত তিনটার দিকে বিপ্লব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে তিনি জেনেছেন।

পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক জহুরুল ইসলাম শনিবার রাত ৮টার দিকে প্রতিবেদককে জানান, তিনি শনিবার মিটিংএ ছিলেন। বিপ্লবের মৃত্যুর ব্যাপারে তিনি কিছুই জানেন না।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল