বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাহিন্দ্রা চালকদের উপর বাস শ্রমিকদের হামলা ও ভাংচুরের অভিযোগ

সাতক্ষীরায় মাহিন্দ্রা চালকদের উপর অতর্কিত হামলা ও ভাংচুর করেছে বাস শ্রমিকরা। বুধবার সকাল ১০টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন মাহিন্দ্রা ষ্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। আহতরা জানান, প্রতিদিনের মতো আমরা মাহিন্দ্রা ষ্ট্যান্ডে যাত্রীসেবার লক্ষ্যে অবস্থান করছিলাম।

সকাল ১০টার দিকে সাহেব আলী, শাহিন ও বাবুর নেতৃত্বে একটা বাসে করে সংঘবদ্ধভাবে ২০/২৫ জন বাস শ্রমিক এসে লাঠি দিয়ে মাহিন্দ্রা চালকদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়ে মারধর করে। এঘটনার পর পরই উক্ত বাস শ্রমিকরা নিউ মার্কেটস্থ মাহিন্দ্রা ষ্ট্যান্ডেও অতর্কিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বাস শ্রমিকদের পৃথক হামলায় সাতক্ষীরা জেলা অটোরিক্সা-অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সভাপতি সানাউল্লাহ বাবু ও সাধারণ সম্পাদক অলিউর রহমান মুকুলসহ ৮ জন আহত হয়েছে। অন্যান্য আহতরা হলেন সাঈদ, আরাফাত, বিপ্লব, সঞ্জয়, আব্দুস সেলিম, মফিজুল। এসময় আহ্ছানিয়া জামে মসজিদের নিচে সোনালী ডিজিটাল ষ্টোর এ মাহিন্দ্রা চালকরা বসে থাকায় বাস শ্রমিকরা দোকান মালিক হুমাউন কবিরকে মারধর ও দোকানের জিনিসপত্র ভাংচুর করে। হামলায় আহতরা সাতক্ষীরা সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেয়। এব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান জেলা অটো রিক্সা-অটো টেম্পু মালিক সমিতির সাধারণ সম্পাদক গাউস সরদার।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন