বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা আ. করিম বালিকা হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাতক্ষীরা আঃ করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, ‘যেমন খুশি তেমন সাজো’সহ নানা প্রতিযোগিতায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ।

প্রতিযোগিতা শেষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসকের সহকারী কমিশনার মোঃ শাহেদ হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরীন খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদ হাসান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান উল্লাস, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান, হাবিবুর রহমান, জুলফুকার আলীসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন প্রয়োজনীয় হলেও এর অপব্যবহার শিক্ষার্থীদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ নষ্ট করছে, শারীরিক ও মানসিক বিকাশে বাধা সৃষ্টি করছে এবং সামাজিক মূল্যবোধ থেকে দূরে সরিয়ে দিচ্ছে।

তিনি আরও বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সহনশীলতা ও নেতৃত্বগুণ গড়ে তোলে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের তত্ত্বাবধানে সফলভাবে ক্রীড়া প্রতিযোগিতা পরিচালিত হয়। শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। একইসঙ্গে ২০২৫ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সাতক্ষীরা আ. করিম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আল আমিন হোসেনকে সম্মাননা প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক