শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক আঞ্চলিক মহাসড়কে উন্নীত হবে: সচিব সফিকুল আহম্মদ

সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কটিকে বর্তমান ১৮ ফিট প্রসস্থের স্থলে ৩৪ থেকে সর্বোচ্চ ৪০ ফিট প্রসস্থের আঞ্চলিক মহাসড়ক ক্যাটাগরিতে উন্নীত করণের কাজ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. সফিকুল আহম্মদ।

সোমবার বেলা ১১টায় দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক উন্নয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভাটিতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ-সচিব মো. সামীমুজ্জামান, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, খুলনা সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আনিসুজ্জামান মাসুদ, খুলনা সড়ক সেক্টরের তত্বাবধায়ক প্রকৌশলী তপশী দাশ, সাতক্ষীরা জেলা সওজ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দীন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

বক্তব্যকালে সচিব মো. সফিকুল আহম্মদ আরোও বলেন, ‘সুন্দববন পর্যন্ত ৬২ কিলোমিটার বিস্তৃত সাতক্ষীরা কালীগঞ্জ সড়কটি বর্তমানে ১৮ ফিট প্রসস্থ রয়েছে। সদর উপজেলা, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলাকে এই একটি মাত্র সড়কে সরাসরি সংযুক্ত করেছে। তাছাড়া এ সড়ক হয়ে আশাশুনীতেও সহজে যাতায়াত সম্ভব। সাতক্ষীরা জেলা দেশের মধ্যে অন্যতম সম্ভাবনাময় একটি জেলা। সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের পাশাপাশি জেলার কাঁকড়া, গলদা ও বাগদা চিংড়ীসহ পন্য রপ্তানী কার্যক্রম ছাড়াও প্রতিদিন হাজারো পন্যবাহী ও গণপরিবহন যাতায়াতের একটিই পথ সাতক্ষীরা-কালীগঞ্জ সড়ক। সড়কের দুপাশে পর্যাপ্ত জায়গা থাকা স্বত্ত্বেও বর্তমান প্রেক্ষাপটের চাহিদার তুলনায় সড়কটি অত্যান্ত সংকীর্ন। ফলে প্রতিনিয়ত এ সড়কে প্রানহানীর ঘটনা বেড়েই চলেছে। দক্ষিনাঞ্চলের অর্থনীতির উন্নয়ন ও সাধারণ মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে জনগুরুত্বপূর্ন সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কের ৬২ কিলোমিটার উন্নীতকরণের প্রকল্প গ্রহন করেছে সরকার।’

চলতি বছরের মধ্যেই এ প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হয় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরের তোড়জোড় চলছে বলেও জানান সচিব সফিকুল আহম্মদ।

উপজেলা প্রশাসন আয়োজিত সভায় বক্তব্যকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপ সচিব মো. সামীমুজ্জামান বলেন, সড়ক ও যোগাযোগ মন্ত্রনালয়ের দায়িত্বরত সচিবের নির্দেশনায় আমি সাতক্ষীরা-কালীগঞ্জ সড়কটি পরিদর্শনে এসেছি। ঢাকায় ফিরে আমি প্রতিবেদন দাখিল করবো। প্রথমেই এ সড়কটি চার লেনের করা সম্ভব হবে না। তবে আঞ্চলিক মহাসড়ক ক্যাটাগরিতে উন্নীতকরনের কাজ শীঘ্রই শুরু করা হবে।

এক্ষেত্রে সাতক্ষীরা থেকে সুন্দরবন পর্যন্ত ৬২ কিলোমিটার সড়কটি বর্তমানে ১৮ ফিট প্রসস্থের স্থলে ৩৪ থেকে সর্বোচ্চ ৪০ ফিট প্রসস্থ করে আঞ্চলিক মড়াসড়কে উন্নীত করা হতে পারে বলেও জানান উপ-সচিব সামীমুজ্জামান।

দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তারের সভাপতিত্বে সভায় আরোও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মুজিবর রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সম আমজাদ হোসেন, পারুলিয়া ইউপি সচিব আব্দুল হাকিম, প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দীন সরাফী, ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরা, শেখ মোকারকম হোসেন, ইয়ামিন মোড়ল, সিরাজুল ইসলাম, গাজী শহীদুল্যাহ, নুরবানু কাদেরীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরিরবিস্তারিত পড়ুন

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

  • নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী
  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী