বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সম্মেলন।। সভাপতি আজহার, সম্পাদক আশু

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ‘৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে- এরশাদ’ এই স্লোগানকে সামনে রেখে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা পূর্বক জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ফেস্টুন উড়িয়ে জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী এডভোকেট মুজিবুল হক চুন্নু এমপি।

জেলা জাতীয় পার্টির আয়োজন সোমবার (২৭ নভেম্বর ) বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি এড মুজিবুল হক চুন্নু এমপি।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখ্ত।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য খুলনা বিভাগীয় অতিঃ মহাসচিব সাঈদুর রহমান টেপা, প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম বিভাগীয় অতিঃ মহাসচিব এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, চেয়ারম্যানের উপদেষ্টা লেঃ কর্ণেল (অব) সাব্বির আহমেদ, ভাইস-চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ।

সম্মেলনে জেলা জাতীয় পার্টির সভাপতি হিসেবে শেখ আজহার হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু কে নাম ঘোষণা করা হয়।

এছাড়া জাতীয় পার্টির সাবেক এমপি হাবিবুর রহমান হবি’র পুত্র মো মশিউর রহমান বাবু শতাধিক দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয় জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপির হাতে ফুলের তোড়া দিয়ে পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানে অনন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম, এস এম মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো আবু তাহের, জেলা ছাত্রসমাজের সভাপতি মো. কায়ছারুজ্জামান হিমেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার জাহিদ তপন।

একই রকম সংবাদ সমূহ

‘পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের ফের‌তের বিষ‌য়ে ভারত সুনির্দিষ্ট জবাব দেয়‌নি’ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে।বিস্তারিত পড়ুন

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গণহত্যাকারীদের আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে গভীর চক্রান্তেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনাসহ পলাতক ৩০ আসামির জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের নির্দেশ

শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেনজির আহমেদসহ পলাতক ৩০বিস্তারিত পড়ুন

  • শিক্ষা, ন্যায়বিচার ও আইনের শাসন ছাড়া প্রকৃত গণতন্ত্র অসম্ভব: রুহুল কবির রিজভী
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ
  • ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে : স্থানীয় সরকারমন্ত্রী
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • দেশে ফিরেই ‘বড় দল’ আওয়ামী লীগকে লজ্জা শেখালেন বাঁধন
  • মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি : ‘সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি’
  • ‘কোন সীমান্ত দিয়ে, কোন ডিসেম্বরে আসবেন পরিষ্কার করুন’: শেখ হাসিনাকে হুইপ দুলু