শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা বিএনপির নামে ভূয়া ফেসবুক আইডি, থানায় ডায়েরি

সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দের অনুমতি ছাড়াই জেলা বিএনপির নামে ফেসবুক আইডি খুলে বিভ্রান্তিকর সংবাদ ও তথ্য প্রচারের ঘটনা ঘটেছে। এঘটনায় ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা সদর থানায় একটি ডায়েরি করেছেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম চেয়ারম্যান। যার নং- ১০৬৫, তাং- ২০.৭.২০২০।

ডায়েরি সূত্রে জানা গেছে, সাতক্ষীরা বিএনপিকে বিতর্কিত করার জন্য অজ্ঞাত ব্যক্তিরা সাতক্ষীরা জেলা বিএনপি এবং জেলা বিএনপি সাতক্ষীরা নামে একাধিক ফেসবুক আইডি খুলেছে। সেই আইডি থেকে বিভিন্ন বিভ্রান্তিকর সংবাদ, অসত্য তথ্য ও ছবি প্রচারের মাধ্যমে জেলা বিএনপির ভাবমূর্তিকে ক্ষুন্ন ও ক্ষতিগ্রস্থ করার ষড়যন্ত্র চালানো হচ্ছে। এ কর্মকান্ডে জেলা বিএনপি দায়ী নয়।

এতে জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি নামে কোন ফেসবুক আইডি নেই। যে সব অজ্ঞাত ব্যক্তিরা সাতক্ষীরা জেলা বিএনপির নামে ভূয়া ফেসবুক আইডির মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য মানহানিকর ছবি ও সংবাদ প্রচার অব্যাহত রেখেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি

সাতক্ষীরা প্রতিনিধি: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন

শারদীয় দুর্গাপূজা নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সাতক্ষীরার দুটি ব্যাটালিয়নেরবিস্তারিত পড়ুন

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ