মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন
ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং
কমিটির প্রথম নারী সভাপতি, বিদ্যালয়ের ১৯৮২ ব্যাচের শিক্ষার্থী ও প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনী আরা নাজু’র সভাপতিত্বে বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি নাজনীন আরা নাজু নতুন ম্যানেজিং কমিটির সংশ্লিষ্টদেরকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে বলেন, আমি এই বিদ্যালয়ের ১৯৮২
ব্যাচের শিক্ষার্র্থী ছিলাম এবং আমার পিতা মরহুম মীর ইশরাক আলী ইসু মিয়া ছিলেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। একই সাথে নবারুণ উচ্চ বালিকা
বিদ্যালয়ের নাম করণও করেছিলেন আমার পিতা। আমার অনেক অতীত জড়িয়ে আছে এই বিদ্যালয়ে। আমি এই বিদ্যালয়কে খুবই ভালবাসি। যেকারণে আমি নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করতে চাই। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী ও নব-গঠিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে বিদ্যালয়ের সার্বিক
উন্নয়নে সবর্দা চেষ্টা করব। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন করার লক্ষ্যে সকলে আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা যেন আমি সঠিকভাবে পালন করতে পারি সে জন্য
সকলে আমার জন্য দোয়া ও সহযোগিতা কামনা করবেন। ম্যানেজিং কমিটির সভার শুরুতে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ নতুন ম্যানেজিং কমিটির
নেতৃবৃন্দদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করান।

এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সামগ্রীক ও শিক্ষার মানোন্নয়নে দিক নির্দেশনামূলক বক্তব্য
রাখেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সম্পাদক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী, অভিভাবক সদস্য মো.
ওবায়দুল্যাহ, সিদ্দিকুর রহমান, মো. আতিয়ার রহমান, আব্দুল আলিম বাবু, সংরক্ষিত মহিলা সদস্য লিপিকা রানী মিস্ত্রী, প্রতিষ্ঠাতা সদস্য, দাতা সদস্য মীর হাসিবুর রহমান, শিক্ষক প্রতিনিধি মো. তৈবুর রহমান, এ.এইচ.এম শামীম পারভেজ, নাজমুল লায়লা বিথী প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী শাহী, রোটারী ক্লাব অব
জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা ইউনিয়ন পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক
শোভন প্রমুখ। নতুন ম্যানেজিং কমিটির প্রথম সভার আলোচ্য সূচির মধ্যে ছিল, বিগত সভার কার্যবিবরনী পঠন ও অনুমোদন এবং নতুন কমিটির পরিচিতি। সভায়
আলোচনার এক পর্যায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী বলেন, ৯০ বছরের উর্দ্ধে নির্মিত পুরাতন ভবন অত্যন্ত ঝুকিপূর্ণ। যা অতি দ্রুত অপসারণ এবং নতুন ভবন আশু প্রয়োজন বলে সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটির সদস্য ও বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও গতিশীল করতে বন্ধ থাকা সীমান্তবিস্তারিত পড়ুন

  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার
  • ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা, যা জানালেন নতুন প্রতিমন্ত্রী
  • মন্ত্রিসভায় রদবদল: কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে
  • জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম