শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনে বাতিল হওয়া ৩ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

সাতক্ষীরা পৌরসভা সাধারণ নির্বাচন ২০২১ এর মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া ৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেছে আপিল কর্তৃপক্ষ সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। বৃহস্পতিবার (২১ জানুয়ারী) বিকালে আপিল কর্তৃপক্ষ আপিলকারীদের আবেদন পর্যালোচনা করে খেলাপী ঋণ পরিশোধসহ সার্বিক তথ্য পেশ করায় ৩ জনের মনোনয়ন পত্র বৈধ বলে ঘোষণা দিয়েছে।

মনোনয়ন পত্র বৈধ হওয়া প্রার্থীরা হলেন ০১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ০৪নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শেখ আছাদ আহমেদ অনজু ও ০৫নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুর রাজ্জাক।

আপিল কর্তৃপক্ষের কার্যালয়ে অন্য ০৪জনের আপিল শুনানী চলমান আছে। গত ১৯ জানুয়ারি জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সম্মেলন কক্ষে মনোনয়নপত্র
যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ০৮ জনের বিরুদ্ধে ঋণ খেলাপি, ঋণের জামিনদার ও নিজ নামে ঠিকাদারী কাজ চলমান থাকার অভিযোগে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ০১ নং ওয়ার্ডের মো. জুলফিকার আলী ভুট্টো ও মো. রাশিদ হাসান চৌধুরী (চৌধুরী বাবু), ০৩নং ওয়ার্ডে সুমন রহমান, ০৪নং ওয়ার্ডে শেখ আছাদ আহমেদ অনজু, ০৫নং ওয়ার্ডে মো. আব্দুর রাজ্জাক, ০৭নং ওয়ার্ডে মো. আব্দুর রশিদ, মো. শফিউর রহমান ও মো. আব্দুল্লাহ আল-মামুন।

যাচাই বাছাইয়ে সাধারণ কাউন্সিলর পদে মনোনয়ন পত্র বাতিল হওয়া ০৮জনের মধ্যে ০৭জন প্রার্থী আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করলে ০৩জন প্রার্থীর আপিল শুনানী শেষে খেলাপী ঋণ পরিশোধসহ তথ্য পেশ করায় ০৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করে আপিল কর্তৃপক্ষ।

আপিল কর্তৃপক্ষের কার্যালয়ে ০৩জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং অন্য ০৪জনের আপিল শুনানী হবে বলে জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মো. নাজমুল কবীর।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী