শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মটর পার্টস ব্যবসায়ী মালিক সমিতির কামিটি: সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক আজাদ

সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির কামিটি গঠন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের আল বারাকা চাইনিজ এন্ড রেস্টুরেন্টের কনভেনশন রুমে উক্ত সভাটি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির আহবায়ক আকবর আলী গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেনে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক ও আলীপুর ইউনিয়নের চেয়রম্যান আলহাজ¦ মো: আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সাবেক যুগ্ন-সম্পাদক শেখ সঈদ আহমেদ রনজু। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কলারোয়া উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি হুমায়ুন কবির, ভিআইপি শ্রমিক ইউনিয়নের সভাপতি বকুল মোড়ল, কেন্দ্রীয় বাস টার্মিনাল শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক জাহিদ হোসেন, ভোমরা ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি মন্টু শেখ সাহাঙ্গীর হোসেন শাহিন প্রমুখ।
সভায় উপস্থিত সামিতির সদস্যদের সর্বসম্মতিতে আগামী তিন বছরের জন্য সাতক্ষীরা জেলা মটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী মালিক সমিতির কমটি গঠন করা হয়। প্রধান অতিথি উক্ত কমিটির নাম ঘোষনা করেন। মো: আব্দুর রউকে প্রধান উপদেষ্ঠা করে ১৭ সদস্য বিশিষ্ঠ কমিটি নাম ঘোষনা করা হয়। কমিটির সভাপতি হয়েছেন, জাহাঙ্গীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকবর আলী, সহ-সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আজাদ আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক কুতুর আলী, সহ- সাধারন সম্পাদক উজ্জল সাধু, সাংগাঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, ক্যাশিয়ার রায়হান সাহেব, দপ্তর সম্পাদক আবু সাঈদ, ক্রীড়া সম্পদক সাগর হোসেন, সমাজ কল্যান সম্পাদক বাবলুর রহমান, কার্যকারি সদস্য যথাক্রমে শেখ জাহাঙ্গীর হোসেন, হাজী মাছুদ হোসেন, মিজানুর রহমান, লব কুমার পাল ও মোঃ সান্টু।
প্রধান অতিথি বলেন আগামী তিন বছরের জন্য উক্ত কমিটি তাদের কার্যকাল পরিচালনা করবে এবং প্রতি বছর একটি করে সাধারন সভা করতে হবে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নব গঠিত কমিটির সাধারণ সম্পাদক শেখ আজাদ আলী। অনুষ্ঠানে প্রায় প্রায় দেড় শাতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হাবুর ওজি বয়েজ

কলারোয়ায় ৮দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর ইমরান হোসেন হাবুরবিস্তারিত পড়ুন

খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সাতক্ষীরায় সম্পন্ন

মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে সাতক্ষীরায়। খুলনা বিভাগের প্রথম এন্ডোস্কোপিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত

খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা নিশ্চিতকরণে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে প্রীতি ফুটবলবিস্তারিত পড়ুন

  • শেখ আজহার হোসেনের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত
  • সাতক্ষীরার রইচপুরে ৮ দলীয় হাডুডু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম সাকিব
  • সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের কমিটি; আমীর মোশাররফ, সেক্রেটারি হাবিবুর
  • সাতক্ষীরায় শিবপুর ইউনিয়নের ঝিটকী গ্রামে বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ
  • সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী
  • সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ
  • প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন
  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন