শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কুদরত-ই- খুদা ওএসডি

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা: কুদরত-ই- খুদাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। তবে কি কারণে তাকে ওএসডি করা হয়েছে,তা জানা যায়নি।

গত ২২ নভেম্বর সাতক্ষীরা মেডিকেল কলেজের ই-মেইলে মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত-ই- খুদার ওএসডি সংক্রান্ত একটি পত্র স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো হয়েছে। বিষয়টি বুধবার সকালে মেডিকেল কলেজ সূত্রে প্রকাশ পেয়েছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজের আবাসিক মেডিকেল অফিসার ডা: মারুফ আহমেদ বলেন, মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত-ই- খুদা স্যারকে তিনদিনের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় (ডিজি)তে যোগদানের একটি পত্র ই মেইলে এসেছে বলে আমি শুনেছি। তবে কি কারনে তাকে ওএসডি করা হয়েছে সেটি জানি না।

সাতক্ষীরা মেডিকেল কলেজের অতিরিক্ত পরিচালক(এডি) ডা. অজয় কুমার সাহা বলেন, আমরা লোকমুখে শুনছি পরিচালক স্যারকে ওএসডি করে ডিজিতে যোগদান করতে বলা হয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোন চিঠি বা অফিসিয়ালি কিছুই পাইনি।

এবিষয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত ই খুদার ব্যহৃত নাম্বারে একাধিবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ৪ দিন নিখোঁজের পর গত ৪ অক্টোবর সাতক্ষীরা মেডিকেল কলেজের লিফটের নিজ থেকে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর লাশ করা হয়। এঘটনায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান আব্দুল্লাহ বাদী হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডা: কুদরত ই খুদাকে প্রধান আসামী একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা