বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের কমিটির সভা

উপজেলা ও পৌর আওয়ামী লীগের
সাংগঠনিক তদারকী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জুন) বিকালে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসকের অফিস রুমে সাংগঠনিক তদারকী কমিটির
আহবায়ক সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নৌ কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে
অনুষ্ঠিত হয়।

এসময় সাংগঠনিক তদারকী কমিটির সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক তদারকী কমিটির সদস্য সচিব জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা
পরিষদের প্রশাসক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাংগঠনিক তদারকী কমিটির সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, কৃষি ও সমবায়
বিষয়ক সম্পাদক ডা. মুনছুর আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মো. শাহ্জাহান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস কহিনুর ইসলাম, শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ। সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক তদারকী কমিটির সভায় আগামী ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন, আগামী ২৫ জুন স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ ও সফল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা এবং সদর ও পৌর আওয়ামী লীগের কমিটি গঠন বিষয়ে আলোচনা ও সিদ্ধার্ন্ত গৃহীত হয়।

এসময় সাতক্ষীরা সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের
সাংগঠনিক তদারকী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন