বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাবেক এমপি হাবিবের কারামুক্তিতে কলারোয়ায় পৌর যুবদল ও শ্রমিক দলের আনন্দ মিছিল

৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে চার বছর ধরে কারান্তরীণ বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সভাপতি, সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব কারামুক্ত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কলারোয়া পৌর যুবদল ও পৌর শ্রমিক দল।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর বের হওয়া মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে প্রানী সম্পদ অফিসের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোস্তাফিজুর রহমান মোস্তাক, যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস, সদস্য সচিব মোজাফফর হোসেন ও পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবলু।

এ সময় যুবদল নেতা জিকো, বাবু, হাবিল, ইলিয়াস, হুমায়ুন, মানিক, রাসেল, বারিক, তালহা, শ্রমিক দল নেতা শিমুল, হুমায়ুন, রিপন, রাজিব, মাসুম, বাবলুসহ পৌর যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।

উল্লেখ্য, কলারোয়ায় শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় ৭০ বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘ কারাভোগের পর জামিনে মুক্ত হন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। উচ্চ আদালত থেকে জামিনের আদেশ পাওয়ার পর মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের পৃথক তিনটি জামিননামা সম্পাদন করেন সাতক্ষীরা জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মজিদ। গত ২৭ আগস্ট দুপুরে উচ্চ আদালতের ১১ নম্বর বেঞ্চ থেকে ওই মামলায় তিনিসহ কারাগারে থাকা বিএনপির সব নেতাকর্মীকে জামিন দেওয়া হয়।

এদিকে, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কারমুক্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের খবর পাওয়া গেছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা