শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাময়িক রাজপথ ছাড়লেন জাতীয়করণের আন্দোলনরত শিক্ষকরা

ঢাকায় বিএনপি-আওয়ামী লীগসহ রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে রাজধানীতে অরাজক পরিস্থিতির আশঙ্কায় রাজপথ ছাড়লেন আন্দোলনরত শিক্ষকরা। মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে অব্যাহত কর্মসূচিতে হঠাৎ করেই বুধবার সন্ধ্যায় ছন্দপতন ঘটে। নিরাপত্তার স্বার্থে এদিন সন্ধ্যার পর থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত রাজপথে থাকবেন না শিক্ষকরা। তবে আন্দোলনের ধারাবাহিকতা ধরে রাখতে বিভিন্ন শিক্ষক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রেস ক্লাবের সামনেই অবস্থান করবেন। শুক্রবার দুপুর ২টার পর থেকে ফের রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ জানান, আমরা নিরাপত্তার স্বার্থে আপাতত আন্দোলন কিছুটা স্তিমিত করেছি। যেহেতু রাজধানীতে বৃহস্পতিবার বিরোধী দলগুলোর রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাই যেকোনো অরাজক পরিস্থিতির সৃষ্টি হতে পারে- এমন আশঙ্কা থেকেই আমরা শিক্ষকদের নিজ নিজ অবস্থানে চলে যেতে বলেছি। তবে শিক্ষকদের শুক্রবার দুপুর ২টার পর পুনরায় প্রেস ক্লাবের সামনে চলে আসতে নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্রমতে, এর আগে বিভিন্ন কৌশলে শিক্ষকদের আন্দোলনকে দমিয়ে রাখতে সরকারের বিভিন্ন দফতর থেকে চাপ প্রয়োগ করা হয়। এর মধ্যে শিক্ষকদের একটি ওয়ার্কশপে অংশ নেয়ার জন্যও কড়া নির্দেশনা দেয়া হয়।

সূত্র জানায়, হঠাৎ টেলিফোন করে শিক্ষা অধিদফতরের কলেজ শাখার পরিচালক ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি শাহেদুল খবির চৌধুরী নেতৃবৃন্দকে বলেন, ২৭ ও ২৮ জুলাই (শুক্র ও শনিবার) জাতীয়করণ নিয়ে ওয়ার্কশপ হবে। আন্দোলন স্থগিত করে সেই ওয়ার্কশপে যোগ দিতে হবে।

মাউশি থেকে জানানো হয়, বৃহস্পতিবার ও শুক্রবার শিক্ষাব্যবস্থা জাতীয়করণ নিয়ে আলোচনা করতে শিক্ষক নেতাদের নিয়ে ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। বুধবার বিষয়টি নিশ্চিত করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আন্দোলনরত শিক্ষক নেতাদের সেই ওয়ার্কশপে অংশ নেয়ার আহ্বান জানান। তবে মন্ত্রীর সেই আহ্বান প্রত্যাখ্যান করেন আন্দোলনরত শিক্ষকরা।

অধ্যক্ষ শেখ কাউছার আহমেদ আরো জানান, এর আগে গত সপ্তাহে শিক্ষামন্ত্রী যখন আমাদের আলোচনায় ডেকেছিলেন তখন আমরা এক বুক আশা নিয়ে গিয়েছিলাম। সেখানে দালাল নিযুক্ত করে আমাদের অপদস্ত করা হয়েছে। মন্ত্রী আমাদের কোনো কথাই শোনেননি। এ ওয়ার্কশপ জাতীয়করণের আন্দোলন দমানোর ষড়যন্ত্র। আমরা এ ওয়ার্কশপের ঘোষণা প্রত্যাখ্যান করছি।

বুধবার দুপুরে রাজধানীর ইডেন মহিলা কলেজে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, আমরা আগামীকাল ও পরশু জাতীয়করণের বিষয়ে দুটি কর্মশালা করছি। যেখানে সব শিক্ষক সংগঠনের নেতারা আসবেন। আমি আশা করবো, আন্দোলনরত শিক্ষক নেতারা সেই কর্মশালায় আসবেন। সেখানে জাতীয়করণের প্রক্রিয়া কী হবে, তা নিয়ে ‘ব্রেইনস্ট্রোম’ করা হবে।

এদিকে বুধবার সন্ধ্যার পর থেকেই ফাঁকা হতে শুরু করে প্রেস ক্লাব ও আশপাশের এলাকা। দীর্ঘ ১৬ দিন ধরে যেখানে শিক্ষকদের পদচারণায় মুখর ছিল সেখানে এখন শুনশান নিরবতা চলে আসছে। অনেকটা অচেনা রুপে ফিরেছে প্রেস ক্লাব ও আশপাশের এলাকা।

শিক্ষক নেতৃবৃন্দ জানান, আন্দোলনরত সাধারণ শিক্ষকরা প্রেসক্লাব ছাড়লেও বিভিন্ন সংগঠনের ৬০ জন নেতা প্রেস ক্লাব এলাকায় অবস্থান করবেন। তারা শুক্রবার দুপুর ২টায় পুনরায় সব শিক্ষককে আসতে বলছেন। দাবি আদায়ে ফের রাজপথে অবস্থান নেবেন তারা।

একই রকম সংবাদ সমূহ

আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ

সারা দেশের ৬৪ জেলায় সরকারের কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে ৩০ জনবিস্তারিত পড়ুন

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার ইচ্ছা রয়েছে নির্বাচন কমিশনের (ইসি)।বিস্তারিত পড়ুন

বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা চুক্তি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতেবিস্তারিত পড়ুন

  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী
  • রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি
  • নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির
  • জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে চায় চীন
  • বিদ্যুৎ নিয়ে দুষ্টু লোকেরা বলে, ‌‘টুকু আসে, টুকু যায়’ : সংসদে রুমিন ফারহানা
  • স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল
  • ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি’ : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্বরাষ্ট্রমন্ত্রী নিজেকে কী মনে করেন? তার ছাত্র হিসেবে সংসদে আসিনি : বিরোধীদলীয় নেতা