রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনের আত্নসমর্পনকারী জলদস‍্যুদের মাঝে ঈদসামগ্রী দেন র‍্যাব-৬

সুন্দরবনের আত্মসমর্পণকারী ১৫ জলদস্যুদের হাতে ঈদসামগ্রী তুলে দিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।

রোববার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় র‍্যাব মহাপরিচালকের পক্ষ থেকে সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বনদস্যুদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ওই খাদ্যসামগ্রীর মধ্যে ছিল–পোলাওয়ের চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিশমিশ, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদামসহ বিভিন্ন উপহার সামগ্রী। ঈদুল আজহার আগমুহূর্তে র‍্যাবের পক্ষ থেকে উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন আত্মসমর্পণ দস্যুরা।

এ বিষয়ে র‍্যাব-৬ সাতক্ষীরা কোম্পানির ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় এখনও শান্তির সু-বাতাস বইছে সুন্দরবনে।

অপহরণ করে মুক্তিপণ দাবি ও হত্যার ঘটনা এখন আর নেই।অপরদিকে আত্মসমর্পনকারী জলদস্যুরা পুর্ণবাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু-বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা সংশ্লিষ্ট আদালত কর্তৃক নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন। প্রধানমন্ত্রীর সঠিক দিকনির্দেশনায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও র‍্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ জলদস্যু মুক্ত বলে জানান র‍্যাবের ওই কর্মকর্তা।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন

কুমিল্লার লালমাইয়ে ধানখেতের পাশ থেকে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন নামে এক স্কুলছাত্রীর মরদেহবিস্তারিত পড়ুন

ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা

বাংলাদেশে বাংলালিংক গ্রাহকদের জন্য চালু হওয়া এ সেবা ব্যবহারে আলাদা অ্যাপ ইনস্টলবিস্তারিত পড়ুন

  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক