বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সেই ভারতীয় তরুণীকে বিয়ে করলেন ম্যাক্সওয়েল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিয়মিত খেলেন অস্ট্রেলিয় অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে ভারতীয় সংস্কৃতি-ভাষার সাথে ভালোই সখ্য তার। এরইমধ্যে এক ভারতীয় তরুণীর সঙ্গে প্রণয়ে জড়িয়ে পড়েন ম্যাক্স।

ম্যাক্সওয়েলের সেই প্রেমিকার নাম -বিনি রমন। এবার সেই ভারতীয় প্রেমিকার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ম্যাক্সওয়েল।

আইপিএল-২২ শুরুর আগেই নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন এ অসি তারকা।

নিজেদের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ম্যাক্সওয়েল-বিনি দম্পতি।

বিয়ের আংটি পরা ছবি দেন তারা। সেখানে বিনি লিখেছেন, ‘ভালবাসা মানে পূর্ণতাকে খোঁজা। আর তোমার সঙ্গে নিজেকে পূর্ণ বলে মনে হয়।’

এদিকে এ খবরে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন ম্যাক্সওয়েল-ভিনি রমন জুটি। নবদম্পতি হানিমুনে কোথায় যাবেন তা নিয়ে শুরু হয়ে গিয়েছে জল্পনা।

জানা গেছে, ভারতীয় নারী বিনি রমনের জন্ম তামিল পরিবারে। বর্তমানে অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকছেন। পেশায় তিনি একজন ফার্মাসিস্ট। বিনির সঙ্গে ম্যাক্সওয়েলের দেখা হয় ২০১৯ সালে, অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডসের মঞ্চে। অল্প দিনেই একে অপরের প্রেমে জড়িয়ে পড়েন।

২০২০ সালে বিনির সঙ্গে বাগদানের খবর জানান ম্যাক্সওয়েল। বিয়েটাও সেরে ফেলতেন তখনই। কিন্তু করোনার কারণে সেই পরিকল্পনা পিছিয়ে যায়।

আগামী ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের এবারের আসর। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ব্যাট চালাবেন ম্যাক্সওয়েল।

একই রকম সংবাদ সমূহ

প্রত্যেক ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তুলে শিশু-কিশোর ও তরুণদের জন্য সুস্থ,বিস্তারিত পড়ুন

তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা

ক্লাব কাপ ওপেন তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ তিনটি স্বর্ণ ও একটি রৌপ্য পদকবিস্তারিত পড়ুন

বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!

ফুটবল মাঠে লাল ও হলুদ কার্ড মানেই শাস্তির প্রতীক। কিন্তু লিওনেল মেসিরবিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর