মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সোনিয়ার সঙ্গে সাক্ষাৎ নিয়ে মমতার মন্তব্যে তোলপাড়

দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করলেও কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটি তার সাংবিধানিক দায়িত্ব নয় বলে জানিয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার বিকালে প্রধানমন্ত্রীর দফতরে নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন তৃণমূল প্রধান। এর আগে বিজেপির বিতর্কিত সংসদ সদস্য সুব্রহ্মণ্যম স্বামীর সঙ্গেও বৈঠক করেন মমতা।

কংগ্রেস সভানেত্রীর সঙ্গে কেন দেখা করছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী?‌ জবাবে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এটা সাংবিধানিকভাবে বাধ্যতামূলক নয়।

মমতা স্পষ্ট ভাষায় বলেন, আমি শুধুমাত্র সময় নিয়ে এবার এসেছি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে। পাঞ্জাব নির্বাচনের জন্য সব নেতারা ব্যস্ত। কাজটা আগে। কেন প্রত্যেকবার সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করতে হবে?‌ এটা কখনই সাংবিধানিকভাবে বাধ্যতামূলক নয়।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ভারতের জাতীয় রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে। নানা জল্পনা, গুঞ্জন শুরু হয়েছে।

ইতোমধ্যেই মেঘালয়ের সাবেক কংগ্রেসের মুখ্যমন্ত্রী মুকুল সাংমাসহ ১২জন বিধায়ক তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য কংগ্রেস–তৃণমূল জোট নিয়ে সংশয় তৈরি করল বলে মনে করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন

জাপানি ভাষা শিক্ষার মাধ্যমে দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে আন্তর্জাতিক মানেরবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্রে কাজের ভিসায় বড় ধাক্কার শঙ্কা, বেশি বিপাকে পড়বেন যারা

যুক্তরাষ্ট্রে কাজের স্বপ্ন দেখা বিদেশি নাগরিকদের জন্য নতুন করে বড় ধাক্কা আসতেবিস্তারিত পড়ুন

  • হারানো ছাগল খুঁজতে গিয়ে মিলল সোনার খনি
  • বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে জাহাজডুবি, বাংলাদেশিসহ নিখোঁজ ২২
  • জাতিসংঘের মহাসচিব হওয়ার দৌড়ে ৮ প্রার্থী
  • তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে প্রত্যাহার করল ভারত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
  • বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার
  • ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও
  • মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষ, নিহত ৭
  • হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল
  • লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার
  • ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের
  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা