শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীর হাতে স্বামী খুন!

সাভারে স্ত্রীর ভাড়াটে সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন হয়েছেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্ত্রীকে আটক করলেও পলাতক রয়েছে তিন সন্ত্রাসী। হত্যাকাণ্ডে অংশে নেওয়া তিন সন্ত্রাসীকে আটক করতে সাভার মডেল থানা পুলিশ রাতভর বিভিন্ন স্থানে অভিযান চালালেও তাদেরকে আটক করতে পারেনি। নির্মম এই হত্যাকান্ডটি ঘটেছে উপজেলার বনগাঁও ইউনিয়নের গান্ধারিয়া এলাকায়।

নিহত ওই ব্যক্তির নাম আনোয়ার হোসেন (৩০)। সে গান্ধারিয়া এলাকার আবুল কাসেম ভুঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একটি জন্মদিনের অনুষ্ঠানে যাওয়াকে কেন্দ্র করে আনোয়ার হোসেন ও তার স্ত্রী তারা বানুর মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। এসময় ঝগড়ার জের ধরে স্ত্রী তারা বানু স্বামীকে উত্তম মধ্যম দেওয়ার জন্য বাড়ির পাশের তিন সন্ত্রাসী আকাশ, সাব্বির ও হৃদয়কে ভাড়া করেন।

পরে ওই তিন সন্ত্রাসী আনোয়ার হোসেনের বাড়িতে গিয়ে স্ত্রীর সামনেই এলোপাথারী ভাবে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক স্ত্রী তারা বানুকে আটক করেছে ও নিহতের লাশ উদ্ধার করেছে।
এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তিন সন্ত্রাসী।

এদিকে বাবা সন্ত্রাসীদের হাতে নির্মম ভাবে খুন ও মা পুলিশের হাতে আটক হয়েছে নিজেদের ভবিষৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছে নিহতের দুই শিশু সন্তান।
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি তদন্ত মোমেনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘাতক স্ত্রীকে আটক করা হয়েছে ও হত্যাকান্ডে অংশে নেওয়া অন্য তিনজনকেও আটক করার চেষ্টা চলছে। এঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন