রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

স্বাধীনতা পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দিতে পারাটা আমার জন্য অনেক সম্মানের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা পদক প্রদান অনুষ্ঠানে বলেছেন, ‌’বহুদিন পর মুক্তি পেলাম, আসলে করোনাভাইরাসের সময় তো একেবারে বন্দীখানায় ছিলাম, আজকে আমার ইচ্ছে ছিল নিজের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দিবো। স্বাধীনতা পুরস্কার একবার নিজের হাতে দিতে পারিনি। কিন্তু বার বার তো এভাবে নিজেকে আমি বঞ্চিত করতে পারি না। স্বাধীনতা পুরস্কারটা বিজয়ীদের হাতে তুলে দিতে পারছি; এটা আমার জন্য অনেক সম্মানের।

বহুদিন পরে অফিসে আসার সুযোগ পেলাম। এতদিন তো ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে সব কাজ করেছি। সেজন্যই বোধ হয় একটু বেশি কথা বলে ফেললাম। কিছু মনে করবেন না।
‘
আজ বৃহস্পতিবার সকালে ৯ ব্যক্তি ও দুই প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদক দেওয়া হয়। স্বাধীনতার পদক প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমি এটুকু খালি বলব, যে জাতি নিজের মাতৃভাষার জন্য বুকের রক্ত দেয়, স্বাধীনতার জন্য বুকের রক্ত দিয়ে যায়, যে মানুষকে কেউ দাবায়ে রাখতে পারে না। যে কথা বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

আমিও তাই বিশ্বাস করি। অনেক চড়াই উৎরাই পার হয়ে আজকে উন্নয়নের অগ্রযাত্রায় আমরা যে এগিয়ে যাচ্ছি, এ যাত্রা যেন অব্যাহত থাকে। সমগ্র জাতির কাছে, প্রজন্মের পর প্রজন্মের কাছে সেটাই আমার আহ্বান থাকবে। এদেশকে আমরা এমনভাবে গড়ে তুলবো যে বাঙালি জাতিকে যেন বিশ্বের কারো কাছে মাথা নত করে চলতে না হয়। মাথা উঁচু করে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে বাংলাদেশকে গড়ে তুলবো। মাথা উঁচু করে বিশ্বের দরবারে আমরা এগিয়ে যাবো। ‘

একই রকম সংবাদ সমূহ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশপ্রেমিক জনগণ, জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহিমূলক গণতান্ত্রিকবিস্তারিত পড়ুন

সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি মির্জা ফখরুলবিস্তারিত পড়ুন

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করতেবিস্তারিত পড়ুন

  • প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম
  • প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  • সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
  • স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী
  • নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার খবর ‘মিথ্যা’: পুলিশ সদর দপ্তর
  • মালয়েশিয়ার কথা বলে সপ্তাহখানেক সাগরে ঘুরিয়ে ৭২ জনকে কক্সবাজারে নামিয়ে দিল পাচার চক্র
  • যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের
  • কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা
  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী