বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

১০ হাজার ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা আটক

কক্সবাজারে ১০ হাজার ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। তাদের কাছ থেকে দুটি চাকুও উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের বালুখালী ১৮নং ক্যাম্পের ব্লক-এফ/৩০ এর বাসিন্দা হাবিব উল্লাহ, একই ক্যাম্পের ব্লক-কে/১২ এর বাসিন্দা নবী হোসেন, ব্লক-জি/৪৬ এর বাসিন্দা হারেস, ১নং ক্যাম্পের ব্লক-সি/২ এর বাসিন্দা মোরশেদ আলম ও ১২নং ক্যাম্পের ব্লক-জি-৩ এর বাসিন্দা আব্দুল্লাহ।

র‍্যাব জানায়, কলাতলীর টেকনাফগামী মেরিন ড্রাইভের পূর্বপাশে মাদক ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে প্রধান সড়কে অভিযানে যায় কক্সবাজার র‍্যাব-১৫ এর একটি দল। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ও দুটি লম্বা চাকু পাওয়া যায়।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) কক্সবাজার র‍্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) এএসপি আবু সালাম চৌধুরী জানান, মামলার পর জব্দ ইয়াবা ও চাকুসহ আটকদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

তিনি বলেন, দিনে দিনে রোহিঙ্গা সন্ত্রাসীরা ক্যাম্পের ভেতর নৈরাজ্যের রাজত্ব তৈরি করছে। পরিস্থিতি বিবেচনায় র‍্যাব নিবিড় গোয়েন্দা কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে অস্ত্র তৈরির কারখানা উদ্ধার করে। ক্যাম্প এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনার প্রেক্ষিতে কিছু রোহিঙ্গা সন্ত্রাসী ক্যাম্প থেকে পালিয়ে যাওয়ার সময় কক্সবাজার লিংক রোড এলাকায় ইয়াবা ও দেশিয় অস্ত্রসহ র‍্যাবের হাতে ধরা পড়ে।

একই রকম সংবাদ সমূহ

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় রোগী ও স্বজনদেরবিস্তারিত পড়ুন

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী

পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বলে মন্তব্য করেছেন আইন, বিচারবিস্তারিত পড়ুন

পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু

সাতক্ষীরা পৌর শহরের বাটকেখালী এলাকায় পুকুরের পানিতে ডুবে একই বিদ্যালয়ের দুই কোমলমতিবিস্তারিত পড়ুন

  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর
  • ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী
  • গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
  • ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
  • দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
  • দেশে সেই অন্ধকার, দুঃসময়, দুর্দিন যেন না আসে: রিজভী