মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২১ আগস্ট গ্রেনেড এবং রমনা বটমূলে বোমা হামলা

১৯ বছর ইমাম পরিচয়ে আত্মগোপনে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মুফতি শফিকুর

মসজিদের ইমাম ও মাদরাসা শিক্ষকের পরিচয়ে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ভয়ংকর খুনি মুফতি শফিকুর রহমান। বদলে ফেলেছেন নিজের পরিচয়। এভাবে ১৯ বছর কিশোরগঞ্জের ভৈরব ও নরসিংদী এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি।

বলা হচ্ছে রমনা বটমূলে বোমা হামলা মামলা এবং ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শফিকুরের কথা। অবশেষে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভৈরবে র‌্যাবের জালে ধরা পড়েন এই আসামি।

র‌্যাবের দাবি, এক সময়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের সঙ্গে জড়িত থাকলেও বর্তমানে উগ্রবাদী ওয়াজ মাহফিলের মাধ্যমে জনমনে বিদ্বেষ সৃষ্টি করতেন শফিকুর রহমান।

শুক্রবার (১৫ এপ্রিল) সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন বলেন, পরিচয় লুকিয়ে থাকার সময়টাতে শফিকুর বিভিন্ন সময় উগ্রবাদ সম্মিলিত ওয়াজ মাহফিল বা বিভিন্ন কার্যক্রম করে আসছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা এবং রমনা বটমূলে বোমা হামলার দায় স্বীকার করেছেন আসামি শফিকুর।

খন্দকার আল মঈন বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশকে একটি গোষ্ঠি সাম্প্রদায়িক বাংলাদেশ করতে চেয়েছিল বা সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার একটি অপচেষ্টা ছিল বিভিন্ন সময়ের হামলাগুলোর মাধ্যমে। তো তার সঙ্গে কথা বলার সময় এই বিষয়টি বার বার উঠে এসেছে।

২০০১ সালের ১৪ এপ্রিল রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসবে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই মারা যান ৯ জন, আহত হন শতাধিক মানুষ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় ২০১৪ সালের ২৩ জুন আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান