বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২১-২২ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফালাফল ঘোষণা করলেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনে গত ১ এপ্রিল অনুষ্ঠিত ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফালাফল প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলাফল ঘোষণা করেন।

ফলাফল ঘোষণাকালে মন্ত্রী জানান, করোনায় দেশের সংকটকালেও সরকার সুষ্ঠুভাবে লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা গ্রহণ করতে সক্ষম হয়েছে। পরীক্ষাটি গ্রহণে কোনো ধরনের অনিয়িম যাতে না হয় সেজন্য ৩টি আলাদা শক্তিশালী কমিটি গঠন করা হয়েছিল। প্রশ্নপত্র প্রণয়ন ও পরীক্ষা গ্রহণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছিল। এজন্য এমবিবিএস ভর্তি পরীক্ষা নিয়ে কোনোরকম অনিয়ম দেখা দেয়নি।

ফলাফল প্রকাশের সময় বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে মন্ত্রী আরো বলেন, ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী অংশ নিয়েছে, যা মোট প্রার্থীর শতকরা ৯৭ দশমিক ৩ ভাগ। এই পরীক্ষায় পাশ নম্বর পেয়েছে ৭৯ হাজার ৩৩৭ জন প্রার্থী। যা মোট প্রার্থীর শতকরা ৫৩ দশমিক ১৩ ভাগ। এর মধ্যে ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন এবং মেয়ে ৪৪ হাজার ৫০৪ জন। লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন খুলনা মেডিকেল কলেজ থেকে সুমাইয়া মোসলেম মিম। লিখিত পরীক্ষায় তার মোট প্রাপ্ত নম্বর ৯২ দশমিক ৫। ছেলেদের মধ্যে সর্বোচ্চ নম্বর হচ্ছে ৯১ দশমিক ৫ নম্বর।

উল্লেখ্য, সরকারি ৩৭টি ও বেসরকারি ৭২টি মেডিকেল কলেজের মধ্যে সরকারিভাবে ৪ হাজার ৩৫০টি ও বেসরকারি ৬ হাজার ২৮৯টি আসনের বিপরীতে মোট ৭৯ হাজার ৩৩৭ জন শিক্ষার্থী পাশ করেছে। এদের মধ্যে সরকারি মেডিকেল কলেজে সুযোগপ্রাপ্ত ছেলের সংখ্যা ১ হাজার ৮৮৫ জন ও মেয়ের সংখ্যা ২ হাজার ৩৪৫ জন। আসন বিভাজনের ক্ষেত্রে এবছর মেধা কোটায় রয়েছে ৩ হাজার ৩৮৪ জন, জেলা কোটায় ৮৪৬ জন, মুক্তিযোদ্ধা কোটায় ৮৭ জন উপজাতীয় কোটায় ৩৩ জন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডা. এনায়েত হোসেনের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব সাইফুল ইসলাম বাদল, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহীউদ্দীন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি ডা. শারফুদ্দিন আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
তথ্যবিবরণী-পিআইডি

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী