বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২০২৩ সালের জন্য সারাদেশে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ

২০২৩ সালের জন্য সারাদেশে প্রাথমিক শিক্ষকদের বদলি কার্যক্রম শেষ হয়েছে। তাই নতুন করে কোনো আবেদন নেয়ার সুযোগ নেই বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

বুধবার (২৬ এপ্রিল) অধিদফতরের সহকারী পরিচালক (পলিসি ও অপা.) নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সব পর্যায়ে অনলাইন শিক্ষক বদলি কার্যক্রম-২০২৩ এরই মধ্যে সম্পন্ন হওয়ায়, বদলি সংক্রান্ত আবেদন গ্রহণের কোনো সুযোগ নেই।

এদিকে, চলতি বছরের মার্চ মাস থেকে শুরু হওয়া প্রাথমিক শিক্ষকদের বদলি অনেকটা হয়রানিমুক্ত হয়েছে বলে দাবি করেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, তদবির, ঘুষ বাণিজ্য ও শিক্ষকদের হয়রানি বন্ধ করতে প্রাথমিক শিক্ষকদের বদলি অনলাইনে করা হয়।

উল্লেখ্য, প্রথম ধাপে আন্তঃউপজেলা, দ্বিতীয় ধাপে আন্তঃজেলা, এরপর আন্তঃবিভাগ বদলি কার্যক্রম শেষ করার পর সবশেষ আন্তঃসিটি করপোরেশন ও মহানগরে বদলির কার্যক্রম ঈদের আগে শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।

ফলে চলতি বছর আর কোনো বদলি কার্যক্রম হবে না। তাই এ বিষয়ে শিক্ষকদের কোথাও যোগাযোগ না করার জন্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ধর্ম, বর্ণ, পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানেবিস্তারিত পড়ুন

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি

বহর আধুনিকায়ন ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসেরবিস্তারিত পড়ুন

পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল

নেপালের প্রাদেশিক নির্বাচনে পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের আইটি সাপোর্টেড পোস্টাল ভোটিংবিস্তারিত পড়ুন

  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ওসি রাকিবুলের ভাইরাল অডিওর কণ্ঠ নিশ্চিত, তথ্য পাচার নিয়ে তদন্ত: ডিবিপ্রধান
  • দিল্লিতে মোদি-ত্রিবেদীর বৈঠক ঘিরে নানা প্রশ্ন গুঞ্জন, আলোচনায় বাংলাদেশ
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
  • চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের প্রধান দায়িত্ব: এলজিআরডি মন্ত্রী