বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

২৪ ঘণ্টায় ঢাকায় ৫০০ নেতাকর্মীকে গ্রেফতারের অভিযোগ বিএনপির

বিএনপির মহাসমাবেশ সামনে রেখে গত এক দিনে ঢাকায় পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

তিনি বলেন, আমি আগেও বলেছি, যত বাধা দেবেন, যত গ্রেফতার করবেন, তত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হবে। তারা আরও বেশি দলে দলে সমাবেশ সাফল্যমণ্ডিত করার চেষ্টা করবেন।

গত ২৪ ঘণ্টায় আমাদের পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আমি গ্রেফতার সব নেতাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।

রিজভী বলেন, শুক্রবার দুপুর ২টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই আমাদের মহাসমাবেশ হবে। সেজন্য অনুমতি চেয়ে চিঠি দেওয়াসহ ‘সব প্রক্রিয়া’ সম্পন্ন করা হয়েছে।

‌‌’আর আমাদের মহাসমাবেশের প্রস্তুতি চলছে। এই যে মহানগর ঢাকা উত্তর-দক্ষিণের দুই আহ্বায়ক (ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আবদুস সালাম) এখানে আছেন। তাদের মূল দায়িত্ব এই সমাবেশ অনুষ্ঠানে। তারা মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করতে যে কাজ করা দরকার সেটা তারা সার্বক্ষণিক তদারিক করছেন।

রিজভী বলেন, বিএনপি একটা বড় দল। আমাদের নেতাকর্মীরা দলের যে কোনো আহ্বান, কর্মসূচিকে সফল করার জন্য তারা প্রস্তুত থাকে। এটা শান্তিপূর্ণ সমাবেশ।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, রফিকুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ: রিজভী

ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নয়াপল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ তিনি এ কথা বলেন।

এ সময় সারা দেশের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেফতার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন, এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।

তিনি বলেন, আজকে আমাদের নেতাকর্মীদের হাত-পা ভেঙে দেওয়া হচ্ছে। হাতের কব্জি কেটে নেওয়া হয়েছে। বিভিন্ন জেলায় অনেক নেতাকর্মীকে ক্ষমতাসীনরা সশস্ত্র আক্রমণ চালিয়ে হত্যা করেছে। তবু আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। কোনো ধরনের সহিংসতা আমরা বিশ্বাস করি না। আইনশৃঙ্খলা বাহিনীকে বলব— দমননীতি পরিহার করে বিএনপির মহাসমাবেশ কর্মসূচি সফলে সহযোগিতা করবেন।

তিনি আরও বলেন, বিনাকারণে শুধু ভয়ের আতঙ্ক ছড়াতে সরকার আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে। এটা হলো— সরকারের ব্যর্থ প্রচেষ্টা। নেতাকর্মীদের যত গ্রেফতার করবেন, ততই কিন্তু আন্দোলন বেগবান হবে। অতএব আপনারা যাদের গ্রেফতার করেছেন, আমি তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করছি। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করব। এখানে নেতাকর্মীরা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনে যে যার মতো চলে যাবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ আজাদ, কেন্দ্রীয় নেতা ডা. রফিকুল ইসলাম, নাজিমউদ্দিন আলম, খান রবিউল ইসলাম রবি, আনিসুর রহমান তালুকদার প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

  • এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল
  • প্রতিটি মানুষের কথা চিন্তা করেই হচ্ছে আগামীর বাজেট: অর্থমন্ত্রী
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • আরেকটা দেশের পরাজিত নেতার কথা আমাদের আলোচনার বিষয় নয়
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’র সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল: দাবি মমতার
  • শিগগিরই মন্ত্রিসভায় নতুন মুখ, আসতে পারেন যেসব জেলা থেকে
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • ‘কোটা সংস্কারের কথা প্রধানমন্ত্রী বলেছিলেন ২০১৪ সালেই’ : প্রেস সচিব সালেহ শিবলী
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী