রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৩০,০০০ কোটি টাকায় চেলসিকে কেনার প্রস্তাব সৌদি ব্যবসায়ীর

৩০ হাজার কোটি টাকায় ইংলিশ ফুটবল ক্লাব চেলসিকে কেনার প্রস্তাব দিয়েছে সৌদি আরবের বৃহত্তম মিডিয়া গ্রুপ। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর ভ্লাদিমির পুতিন ও তার ঘনিষ্ঠদের সম্পদ জব্দ করেছে পশ্চিমা দেশগুলো। তারই অংশ হিসেবে চেলসির মালিক রোমান আব্রামোভিচের সম্পদ জব্দ করেছে ব্রিটেন।

এতে বাজেট সংকটে পড়েছে চেলসি। তারা এখন মরিয়া হয়ে নতুন মালিক খোঁজার চেষ্টা চালাচ্ছে।

শনিবার প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে, চেলসির পরিচালক পদ থেকে বহিষ্কার করা হয়েছে রুশ ধনকুবের আব্রামোভিচকে। বর্তমানে বিশেষ লাইসেন্স নিয়ে কার্যক্রম পরিচালনা করছে চেলসি।

সৌদির মিডিয়া মালিক মোহামেদ আলখেরেজি চেলসি ক্রয়ের প্রস্তাব দিয়েছেন। মিরর জানিয়েছে, ইঞ্জিনিয়ারিং হোল্ডিং গ্রুপের প্রধান নির্বাহী মোহামেদ আলখেরেজি ব্যক্তিগতভাবেও চেলসির ভক্ত। লন্ডনে পড়াশুনা করেছেন। লন্ডনে একটি ব্যাংকে বিশ্লেষক হিসেবে চাকরিও করেছেন।

প্রাইভেট কনসোর্টিয়ামের মাধ্যমে তিনি এখন চেলসি ক্রয়ের চেষ্টা করছেন।

একই রকম সংবাদ সমূহ

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো
  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা