শুক্রবার, জুন ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৭০০ মিলিয়ন রিলিজ ক্লজের হিসেবটা বাতিল হয়ে গেছে : মেসির বাবা

আনুষ্ঠানিকভাবে আজ নিজের অবস্থান জানাবেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। সে অনুযায়ী আজ এ তারকার অবস্থান জানিয়েছেন তার মুখপাত্র ও বাবা হোর্হে মেসি। মেসির রিলিজ ক্লজ ৭০০ মিলিয়ন ইউরো নয় এবং ফ্রি ট্রান্সফারে দল ছাড়তে পারবেন বলে এবার লা লিগা কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন তিনি।

লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ের তেবাসের কাছে লেখা চিঠিতে তার দাবি, ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজের হিসেবটা মেসির বার্সা ছাড়ার ঘোষণার পরই বাতিল হয়ে গেছে।

চিঠিতে হোর্হে মেসি তার ছেলের চুক্তির একটি অংশ আলাদা করে দেখিয়েছেন। যেখানে লিখা আছে, ‘এই ক্ষতিপূরণ প্রযোজ্য হবে না যদি খেলোয়াড়ের একতরফা সিদ্ধান্তটা ২০১৯-২০ মৌসুমের শেষে হয়। ’ তিনি যোগ করেন, ‘এ থেকে স্পষ্ট, ক্ষতিপূরণের ৭০০ মিলিয়ন ইউরো…আর কার্যকর নেই। ’

কিন্তু বার্সেলোনা দাবি করে আসছে, ওই ধারা কার্যকর করার মেয়াদ গত ১০ জুনে শেষ হয়ে গেছে।

আর মেসির সঙ্গে ক্লাবের ২০২০-২১ মৌসুম পর্যন্ত চুক্তি আছে, তাই আর্জেন্টাইন তারকাকে মৌসুম শেষ করেই যেতে হবে। তার যদি আগে যেতে চান তবে ৭০০ মিলিয়ন রিলিজ ক্লজ লাগবে।
মেসি বার্সা ছাড়ার ঘোষণা দেন গত ২৫ আগস্ট। তার বাবা এবং আইনজীবীরা মনে করেন, যেহেতু করোনার কারণে লিগ তিন মাসের মতো স্থগিত থেকে আগস্টে শেষ হয়েছে, তাই মৌসুম শেষে ফ্রি হয়ে গেছেন মেসি। এ নিয়েই দুই পক্ষের মধ্যে লড়াই চলছে।

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?