সোমবার, অক্টোবর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলা পরিষদের মাসিক সভা সোমবার বেলা ১১.৩০ টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতিত্বে আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে এসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রনি আলম নূর। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, কৃষি অফিসার কৃষিবিদ এস এম এনামুল ইসলাম, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, পিআইও সোহাগ খান, আরডিও আবু বিল্লাল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব আজিজুল হক, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আঃ রকিব, ভ্যাটেনিনারী সার্জন ডাঃ তারিকুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এস এম হোসেনুজ্জামান, দরগাহপুর চেয়ারম্যান শেখ মিরাজ আলী, প্রতাপনগর চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, সরকারি কর্মকর্তাদেরকে সরকার সম্মানিত করেছেন।

মেগা প্রকল্পেন পাশাপাশি সরকার সাধারণ ও অসহায় মানুষের কল্যাণে সবকিছু করেছেন। সরকারের গৃহীত ও বাস্তবায়িত কর্মকান্ডকে যথাযথ ভাবে দেখে নেওয়ার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে। তিনি কাদাকাটি তেতুলিয়া সড়কের কাজে অনিয়মের বিষয় তুলে ধরে ইঞ্জিনিয়ারকে কার্যকর পদক্ষেপ নিতে বলেন।

সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রমকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। কমপ্লেক্সের পুকুর পুনঃ খনন ও জনবল বাড়ানোর ব্যাপারে উর্দ্ধতন কতৃপক্ষকে অবহিত করতে সিদ্ধান্ত গৃহীত হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার