জানুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
লুৎফুজ্জামান বাবর দম্পতির স্বর্ণ ১৪০ ভরি, নগদ ও ব্যাংকে আছে ২০ কোটি টাকা

নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি নির্বাচন কমিশনে হলফনামা দাখিল করেছেন। সেই হলফনামায় লুৎফুজ্জামান বাবর নিজের বিরুদ্ধে ১১টি মামলার তথ্য দিয়েছেন। এর মধ্যে বেশিরভাগ মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন বলে উল্লেখ করেছেন। হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, লুৎফুজ্জামান বাবর নিজের পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন। এছাড়া তার হাতে নগদ ও ব্যাংক-ব্যালেন্স, ডিপোজিটসহ ১৩ কোটি ২১ লাখ ৩ হাজার ৮৩৪ টাকা, স্বর্ণ ৪০ ভরি, স্থাবরবিস্তারিত পড়ুন
বিএনপি নেতার মৃত্যু: অভিযানে থাকা সব সেনা সদস্যকে প্রত্যাহার

চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় ওই অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে সঠিক কারণ উদঘাটনে একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, গত ১২ জানুয়ারি (সোমবার) আনুমানিক রাত ১১টায় চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথবিস্তারিত পড়ুন
আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু আটকের পর মৃত্যুর ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে বলা হয়, ‘গতরাতে চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন বিএনপিবিস্তারিত পড়ুন
কালিগঞ্জে নারী স্বাস্থ্যকর্মীকে পথরোধ করে নিপীড়নের অভিযোগ, নিরাপত্তাহীনতায় পরিবার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক নারী স্বাস্থ্যকর্মীকে পথরোধ করে যৌন নিপীড়ন তথা শ্লীলতাহানি, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। কালিগঞ্জ থানায় অভিযোগের লিখিত অভিযোগে জানানো হয়, কালিগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে কর্মরত পরিবার কল্যাণ সহকারী (ছদ্মনাম) মিসেস তাসু (৩৬) দীর্ঘদিন ধরে স্থানীয় দুই ব্যক্তির দ্বারা হয়রানির শিকার হয়ে আসছিলেন। অভিযুক্ত সৈয়দ হেমায়েত আলী ছোটবাবু ও মীর আওরঙ্গজেব প্রভাবশালী হওয়ায় তাদের অভিযোগ কেউবিস্তারিত পড়ুন
আশাশুনির বড়দলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দাবীতে মানববন্ধন

আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন সানাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বড়দল ইউনিয়ন পরিষদের সামনে মেইন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়নের শত শত নাগরিকের অংশ গ্রহনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তহমিনা রহমান, আয়েশা খাতুন, আবু বক্কর ছিদ্দিক গাজী, জাহাঙ্গীর হোসেন বাবু, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, যুব দলের সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, অন্ধ আঃ রাজ্জাক গাজী, এস এম আসাদ উদ্দৌলা প্রমুখ। বক্তাগণ বলেন,বিস্তারিত পড়ুন
শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান প্রধান উপদেষ্টার

দেশের বিদ্যমান শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কারের আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান শিক্ষাব্যবস্থা ভুল ও চাকরিনির্ভর ডিগ্রিকেন্দ্রিক। এতে শিক্ষার্থীদের এমনভাবে গড়ে তোলা হচ্ছে, যেন তারা কেবল চাকরির আবেদন লিখতে পারেন। তিনি বলেন, মানুষ দাস হিসেবে জন্মায় না, মানুষ জন্মায় সৃজনশীল সত্তা হিসেবে। দাসত্বের ঐতিহ্য থেকেই ‘চাকরি’ ধারণার জন্ম, যা মানুষের সৃজনশীলতা কেড়ে নেয়। সৃজনশীল মানুষকে দাসে পরিণত করা একটি অপরাধমূলক কাজ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীতে ‘উচ্চশিক্ষারবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ঝাউডাঙ্গায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারী) সন্ধ্যায় ঝাউডাঙ্গা বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের সামনে ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পদ্মশাখঁরায় আব্দুল আহাদ সরদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

সাতক্ষীরার পদ্ম শাখঁরা বাজারে মরহুম আব্দুল আহাদ সরদারের রুহের মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সাতক্ষীরা–২ আসনের সংসদ সদস্য প্রার্থীমুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসাইন এবং জেলা কর্মপরিষদ সদস্য ও সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান। এছাড়াও উপস্থিতবিস্তারিত পড়ুন
হেফাজতে বিএনপি নেতার মৃ*ত্যু: ক্যাম্প কমান্ডারসহ সব সেনাসদস্য প্রত্যাহার

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫০) মৃত্যুর ঘটনায় ক্যাম্প কমান্ডার ও অভিযানে অংশগ্রহণকারী সব সেনা সদস্যকে সেনানিবাসে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আইএসপিআর জানায়, গত ১২ জানুয়ারি রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে যৌথ বাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নবিস্তারিত পড়ুন
মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান। আল আমিন শেখ বলেন, কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যে মোবাইলবিস্তারিত পড়ুন

