জানুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
মোবাইল ফোন আমদানিতে ৬০ শতাংশ শুল্ক কমালো এনবিআর

মোবাইল ফোনের দাম সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করে প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ এ তথ্য জানান। আল আমিন শেখ বলেন, কাস্টমস ডিউটি হ্রাসের কারণে মোবাইল ফোন সংযোজনকারী দেশীয় প্রতিষ্ঠানগুলো যাতে বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যে মোবাইলবিস্তারিত পড়ুন
তালায় বিদ্যা বিকাশ কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ

বিদ্যা বিকাশ কেন্দ্র নামে একটি বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বছর উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আনিশা ক্লিনিক, তালা, সাতক্ষীরার সৌজন্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। ১০ জানুয়ারি ২০২৫ তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থীদের বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে বেলা ১টা থেকে ২টা পর্যন্ত আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবিস্তারিত পড়ুন
বিএনপি নেতা ডাবলু ‘হত্যার’ ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চান ফখরুল

চুয়াডাঙ্গার জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুকে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ‘হত্যার’ ঘটনায় সেনাপ্রধানের হস্তক্ষেপ চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। এতে বলা হয়, সোমবার (১২ জানুয়ারি) রাতে ডাবলুকে নিরাপত্তা বাহিনীর কতিপয় সদস্য অস্ত্র উদ্ধারের নামে ধরে নিয়ে গিয়ে অমানুষিক নির্যাতন চালায়। এতে তার মৃত্যু হয়। এই অমানবিক ও পৈশাচিক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিববিস্তারিত পড়ুন
সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান- প্রভাষক ওমর ফারুক

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক সাতক্ষীরা সদর উপজেলা যুব ক্রীড়া বিভাগের উপজেলা বৈঠকে এসব কথা বলেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সাতক্উষীরা আল-আমীন ট্রাষ্ট কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুব বিভাগের আমীর মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্যবিস্তারিত পড়ুন
চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃ*ত্যু

চুয়াডাঙ্গার জীবননগরে সেনা হেফাজতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫০) মৃত্যু হয়েছে। পরিবার ও নেতাকর্মীদের অভিযোগ নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, ডাবলুকে জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহত শামসুজ্জামান ডাবলু জীবননগর উপজেলা শহরের হাসপাতালপাড়াবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ফিংড়ীতে শহীদ ওসমান হাদি স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা ফিংড়ী ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে “সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন”—এই স্লোগানকে সামনে রেখে শহীদ শরিফ ওসমান হাদি স্মৃতি ৮ দলীয় নকআউট মিনি নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ১২ জানুয়ারি, সোমবার সন্ধ্যা ৬টায় দক্ষিণ ফিংড়ী মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুহা. আশরাফুজ্জামান এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি মুহা. হেলাল উদ্দিন।বিস্তারিত পড়ুন
ভোট ডাকাতি আর যেন না ঘটে সেই ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা ভোট ডাকাতির কথা শুনেছিলাম, কিছু কিছু জানতামও। কিন্তু এত নির্লজ্জভাবে পুরো প্রক্রিয়াকে বিকৃত করে, সিস্টেমকে দুমড়ে-মুচড়ে ফেলে নিজেদের মনের মতো একটা কাগজে রায় লিখে দেওয়া হয়েছে— এগুলো জাতির সামনে তুলে ধরা দরকার। এসবের পুরো রেকর্ড থাকা প্রয়োজন। নির্বাচন ডাকাতি যেন আর কখনো না ঘটতে পারে, সেই ব্যবস্থা করতে হবে।’ সোমবার (১২ জানুয়ারি) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিয়েছে জাতীয়বিস্তারিত পড়ুন
সামাজিক আন্দোলনের মহীয়সী নারী এড. হাসনা হেনা খান, উজ্জলতম নক্ষত্রের বিদায়

পৃথিবী নামক নিছক লালসার গ্রহে জীবনের ব্যাপ্তি নিতান্তই ক্ষণস্থায়ী। বিদায়বেলা মানুষের ভালোবাসা পাওয়াটা যেমন সৌভাগ্যের, তেমনি আপনার বিদায়ে কারও হৃদয়ে গভীর শূন্যতার সৃষ্টি হবে, যে শূন্যতা কখনও পূরণ হওয়ার নয়, সাতক্ষীরার বিদগ্ধ সমাজের উজ্জ্বলতম নক্ষত্র আইনজীবী ও নারীনেত্রী হাসনা হেনা খানের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। প্রখ্যাত শিক্ষাবিদের বিদায় আমাদের জন্য এক বিরাট শূন্যতা। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। শিক্ষা বিস্তার ও সামাজিক অধিকার আদায়ের আন্দোলনে তাঁর অবদান সাতক্ষীরাবাসীবিস্তারিত পড়ুন
আদর্শের আলোয় এক সন্ধ্যা: সাতক্ষীরায় যুবশক্তির প্রেরণা স্বামী বিবেকানন্দ

“বিবাদ নয়, সহায়তা; বিনাশ নয়, পরস্পরের ভাবগ্রহণ; মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি”—এই অমরবাণীকে সামনে রেখে সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে যুবনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মবার্ষিকী। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সাতক্ষীরার ঐতিহ্যবাহী মায়েরবাড়িতে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের উদ্যোগে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরণ ও মানবসেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এর আগে রামকৃষ্ণ মন্দির ও ধ্যানঘরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। পরে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করাবিস্তারিত পড়ুন
যশোরের রাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রীর আত্মহ*ত্যা

যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফারিয়া ইয়াসমিন বনি (১৮) নামের এক কলেজ ছাত্রী আত্মহত্যা করছে। সে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার গ্রামের মো. শরিফ হোসেনের মেয়ে এবং স্থানীয় টেকনিক্যালয় স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। সোমবার (১২ জানুয়ারি) সকালে নিজ বাড়ির বসত ঘরে এই ঘটনা ঘটে। তবে কি কারনে বনি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহতের পিতা শরিফ হোসেন জানান- কোন কারণে মেয়ে আত্মহত্যা করেছে তা কিছুই ভাবতে পারছি না।বিস্তারিত পড়ুন

