জানুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
‘এক মাসের মধ্যে সম্প্রচার এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের চেষ্টা চলছে’ : তথ্য উপদেষ্টা

সাংবাদিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ থাকাকালীন এক মাসের মধ্যে একটি সম্প্রচার এবং সাংবাদিক সুরক্ষা অধ্যাদেশ গঠনের লক্ষ্যে কাজ করছি। এটি কার্যকর হলে গণমাধ্যমকর্মীরা কোনো ভয়-ভীতি ছাড়াই তাদের পেশাগত দায়িত্ববিস্তারিত পড়ুন
আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে: তথ্য উপদেষ্টা

ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবের আইনগত ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ মতবিনিময়’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সচিবালয় বিট কাভার করা সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম’ (বিএসআরএফ) এ মতবিনিময়ের আয়োজন করেছে। আইপিএল থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে আইন উপদেষ্টাবিস্তারিত পড়ুন
ভারত থেকে খাদ্যপণ্য আমদানি রাজনৈতিক বিষয় নয়: খাদ্য উপদেষ্টা

ভারত থেকে চাল বা অন্যান্য খাদ্যপণ্য আমদানিকে সরকার রাজনৈতিক বিষয় হিসেবে দেখছে না; বরং এটি একটি স্বাভাবিক বাজার প্রক্রিয়ার অংশ—এমন মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, বাণিজ্যের সঙ্গে রাজনৈতিক ইস্যু একত্রিত করা যাবে না। ভারত থেকে আমরা টাকা দিয়ে চাল ক্রয় করি এবং তারা বাজারে বিক্রি করে। রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক আলোচনাসভায় এসব কথা বলেন খাদ্যবিস্তারিত পড়ুন
শুল্ক কমানো হয়েছে, এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ তৈয়্যব

মোবাইল ফোন আমদানিতে শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বা অবৈধ হ্যান্ডসেট শনাক্তকরণ প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ করা হবে না। রোববার (৪ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবন পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ সময় বিটিআরসি ভবনে হামলাকারীদের বিচারের আওতায় আনার কথাও জানান তিনি। ফয়েজ তৈয়্যববিস্তারিত পড়ুন
স্বাগত জানালেন আসিফ নজরুল
টি-টোয়েন্টি বিশ্বকাপ: ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানালো বিসিবি

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিবি। মেইলে বিসিবি জানিয়েছে, নিরপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আইসিসির কাছে আবেদন করেছে ক্রিকেট বোর্ড। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ারবিস্তারিত পড়ুন
ভেনেজুয়েলার বন্দি প্রেসিডেন্টকে পাঠানো হলো বন্দিশিবিরে, জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ

ভেনেজুয়েলায় বিশেষ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দি করার পর তাদেরকে নিউ ইয়র্কে নেওয়া হয়েছে। শনিবার মাদুরো ও তার স্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি নিউ ইয়র্ক সিটি থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটিতে অবতরণ করে। বিমানঘাঁটিতে নামার পর তাদেরকে প্রথমে হেলিকপ্টারে করে ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে নেওয়া হয়। সেখান থেকে নেওয়া হয় মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কার্যালয়ে। সেখানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করারবিস্তারিত পড়ুন
তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আলাপকালে তারা বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। রোববার (৪ জানুয়ারি) এ টেলিফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাবিস্তারিত পড়ুন
বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ, নেই শান্ত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) ঘোষিত ১৫ সদস্যের দলটির অধিনায়ক লিটন দাস। আর সহ-অধিনায়ক হিসেবে থাকছেন সাইফ হাসান। চলমান বিপিএলে ব্যাট হাতে বেশ ছন্দে আছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একটি সেঞ্চুরিরও দেখা পেয়েছেন তিনি। তবুও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি শান্তর। এছাড়া উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিকেরও জায়গা হয়নি বিশ্বকাপের দলে। সম্প্রতি দুর্দান্ত পারফর্ম করা পেসার রিপন মন্ডল নেই এই দলে। ১৫ জনেরবিস্তারিত পড়ুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রী আটক, নেয়া হচ্ছে নিউইয়র্ক: ট্রাম্প

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের পর হেলিকপ্টার ও জাহাজে করে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে। ট্রাম্পের দাবি, মাদুরো ও তার স্ত্রী নিজেদের দেশের মানুষ ছাড়াও অনেক মার্কিন নাগরিককে হত্যা করেছেন। ‘বাড়ির চেয়ে দুর্গই ছিল বেশি’ মাদুরোকে যেখান থেকে আটক করা হয়েছে, সেই জায়গার বর্ণনা দিয়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ৪টি আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল-১০

গাজী হাবিব, সাতক্ষীরা:

