জানুয়ারি, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শিক্ষার্থীদের প্রতিবাদ-বিক্ষোভ
কলারোয়ায় অবৈধ মাটিবাহী ট্রলি কেড়ে নিলো কলেজ ছাত্রীর প্রাণ

সাতক্ষীরার কলারোয়ায় অবৈধ মাটিবাহী ট্রলির চাকায় পিষ্ট হয়ে কলেজ ছাত্রী নিহত হয়েছেন। নিহত সুরাইয়া খাতুন (১৭) উপজেলার দেয়াড়া ইউনিয়নের ছলিমপুর গ্রামের সরদার পাড়ার অজিয়ার রহমানের কন্যা। সে কলারোয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী ও এবারের এইচএসসি পরীক্ষার্থী। শনিবার (৩ জানুয়ারী ২০২৬) সকাল ৮টার দিকে পৌরসদরের বেত্রবতী হাইস্কুলের সামনে কলারোয়া-সরসকাটি সড়কে ওই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুপুরে সরকারি কলেজের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী বিক্ষোভ করে ইউএনও এবং থানার ওসিকে ৩ দফা দাবি জানিয়েবিস্তারিত পড়ুন
বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের
কলারোয়া কৃতি স্কাউট সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ

কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের কৃতি স্কাউট সম্মাননা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী ২০২৬) কলারোয়া সরকারি প্রাথমিক শিক্ষক মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের পরিচালক ও কলারোয়া বেঙ্গল টাইগার মুক্ত স্কাউট গ্রুপের পৃষ্ঠপোষক ড. খাঁন মো. মীজানুল ইসলাম সেলিম। মো. ইউনুস আলী (এল.টি)’র সভাপতিত্বে অনুষ্ঠানে ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, সহকারী অধ্যাপক জয়গুন, প্রভাষক বিএম ফিরোজ,বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসবের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনে ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সাতক্ষীরা পাবলিক স্কুল এন্ড কলেজের উদ্যোগে দুই দিন ব্যাপী বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যবাহী পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) বেলা ১২ টায় শহরের আমতলাস্থ সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের কো-চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সভাপতি ওবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-৩ আসনে ডা. শহিদুল আলমসহ ৩ জনের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, আসাফুদৌলা ও আসলাম আল মেহেদীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। ১ ভাগ ভোটারের স্বাক্ষর সংক্রান্ত বিষয়ে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলনের প্রার্থী ওয়ায়েজ কুরুনীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। সোমবার যাচাই বাছাই শেষে মোট আটজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির কাজী আলাউদ্দীন, জামায়াতের হাফেজ মুহাঃ রবিউল বাসার, জাতীয় পার্টির মোঃ আলিফবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার বি. ডি. এফ প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

মেহেদী হাসান শিমুল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারী) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলায় বি .ডি. এফ প্রেসক্লাবের আয়োজনে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে বি. ডি. এফ প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেন বাবু’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাই স্কুলের প্রধান শিক্ষক মমিনুর রহমান, ডি.বি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমাদুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় শিশুদের খেলাধুলায় ফেরাতে বিশেষ উদ্যোগ, মাঠ উন্নয়নে তথ্য সংগ্রহ শুরু

আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার ১০৯৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ পুনরুদ্ধার ও ব্যবহারযোগ্য করে তুলতে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। দীর্ঘদিন ধরে অধিকাংশ বিদ্যালয়ের খেলার মাঠ অব্যবহারযোগ্য থাকায় শিক্ষার্থীদের খেলাধুলা ও শরীরচর্চা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এ প্রেক্ষাপটে মাঠ উন্নয়ন ও কো-কারিকুলার কার্যক্রম জোরদারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এ উদ্যোগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অনুশীলন নিশ্চিত করাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা-২ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে আব্দুর রউফের মনোনয়ন বৈধ ঘোষণা

মাহফিজুল ইসলাম আককাজ: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২ (সাতক্ষীরা সদর-দেবহাটা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত দলীয় প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতার জন্য সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব মো. আব্দুর রউফের দাখিলকৃত মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গত ২৮ ডিসেম্বর নির্ধারিত নিয়ম অনুযায়ী তিনি মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার (৩ জানুয়ারী) সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করেন।বিস্তারিত পড়ুন
মুস্তাফিজকে বাদ দিলো কেকেআর

দেবজিৎ সাইকিয়ার বক্তব্যের কয়েক ঘণ্টা পরই কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে। শনিবার (৩ জানুয়ারি) এক বিবৃতি দিয়ে কেকেআর বিষয়টি নিশ্চিত করেছে। কেকেআর জানিয়েছে, বিসিসিআইয়ের নির্দেশনা অনুসারে সব প্রক্রিয়া ও অভ্যন্তরীণ পরামর্শের পর তাকে (মুস্তাফিজ) ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএলের নীতিমালা অনুসারে কলকাতাকে বদলি ক্রিকেটার নেওয়ারও অনুমোদন দিয়েছে বিসিসিআই। দ্রুততম সময়ের মধ্যে আরও বিস্তারিত জানানো হবে। আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু বিসিসিআই মুস্তাফিজকেবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় জামায়াত নেতার ভাইয়ের জানাজা মুহাদ্দিস খালেকের ইমামতিতে অনুষ্ঠিত

সাতক্ষীরার ফিংড়ীতে জামায়াতে ইসলামী নেতা মওদুদীর বড় ভাইয়ের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় ফিংড়ী খানবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা নামাজ আদায় করা হয়। জানাজায় ইমামতি করেন সাতক্ষীরা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান ও মাওলানা আজাদুল ইসলাম, ইউনিয়ন আমির শাহিনুজ্জামানসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয়বিস্তারিত পড়ুন
সাতক্ষীরা মহিলা পরিষদের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (০৩/০১/২০২৬ইং) তারিখ সকালে কনকনে শীতের মধ্যে বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে। শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদ, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জুমানারা বেগম, সাধারণ সম্পাদক জ্যোৎন্সা দত্ত, সাংগঠনিক সম্পাদক রুপা মিত্র, ব্রাঞ্চ এক্সিকিউটিভ মো. মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেতৃবৃন্দ। শীতবস্ত্র কম্বলবিস্তারিত পড়ুন

