বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, জুন ৯, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে। ভূমিকম্পে শুধু কিউবা নয়, বরং মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কিছু এলাকায় কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় সোমবার (৮ জুন) আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কিউবার মানতুয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। রাজধানী হাভানা থেকেও উল্লেখযোগ্যভাবে কম্পন অনুভূত হয়। যেসব এলাকায় সাধারণত ভূমিকম্প খুব কম ঘটে, সেসব স্থানেওবিস্তারিত পড়ুন

ইরানের ওপর অবরোধই কার্যকর চাপ, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন অবরোধ তেহরানকে চুক্তির টেবিলে আনতে কার্যকর ভূমিকা রাখছে। তার দাবি, সামরিক হামলার চেয়ে অর্থনৈতিক অবরোধই বেশি ফল দিচ্ছে। নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘শক্তিশালী ও কার্যকর’ চুক্তির সম্ভাবনা এখন খুবই কাছাকাছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র চাইলে সহজেই ইরানের ওপর আরও ব্যাপক বোমা হামলা চালাতে পারে। তবে এতে বিপুল প্রাণহানির পাশাপাশি হরমুজ প্রণালি দীর্ঘ সময়ের জন্য অচলবিস্তারিত পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর আস্থা নেই: ইরানি স্পিকার

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেছেন, এই দুই দেশের মধ্যে আস্থা তৈরির প্রকৃত সদিচ্ছা নেই। নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বরেন। গালিবাফ দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তি বারবার লঙ্ঘনের কারণে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার মতে, কাগজে-কলমে হওয়া যুদ্ধবিরতি মাঠপর্যায়ে বারবার ভঙ্গ হওয়ায় তা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। টেলিগ্রামে গালিবাফ বলেন, ইরান শুধু যুদ্ধ বা শুধু আলোচনার পথ বেছে নেবেবিস্তারিত পড়ুন

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ৪

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা বাঁশ বোঝাই ট্রাকের পেছনে মুরগি বোঝাই ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চারজনই মুরগি বোঝাই ট্রাকের যাত্রী ছিলেন। গুরুতর আহত ব্যক্তি বাঁশের গাড়িতে ছিলেন। নিহতরা হলেন জামালপুরের বকশিগঞ্জের আবুল হাকিমের ছেলে চালক নূরনবী (৬৪), নওগাঁর পত্মীতলার মো. পলাশের ছেলে হেলপার রফিকুল ইসলাম (১৮), নেত্রকোনার কেন্দুয়ার মো. এরশাদের ছেলেবিস্তারিত পড়ুন

অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা

ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পরে রাজনীতি থেকে অবসরের কথাই এক সময়ে ভেবেছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এখন সেই ভাবনা নাকচ। দেশের ‘বর্তমান পরিস্থিতিতে’ সেই চিন্তা সরিয়ে রেখে ‘নিজের দেশের মানুষের পাশে থাকা’-র সিদ্ধান্তই নিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জুন) নয়াদিল্লি থেকে ‘এই সময়’-কে দীর্ঘ একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন শেখ হাসিনা। একান্ত সাক্ষাৎকারে শেখ হাসিনা বললেন, ‘আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক

চলতি অর্থবছরের ১২তম এবং বিএনপি সরকারের চতুর্থ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টা থেকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হওয়া এ সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে ১২টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এসব প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ১০৬ কোটি টাকা। অবকাঠামো, পানিসম্পদ, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, স্থানীয় সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সামাজিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্কুলছাত্রীর শ্লীলতাহানীর অভিযোগে শিক্ষকে গণপিটুনি, পুলিশে হস্তান্তর

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়নের ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে এক স্কুলছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার (৬ জুন) সকাল ১১টার দিকে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেন। স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভেতরে বা আশপাশের এলাকায় এক ছাত্রীকে অনৈতিকভাবে হেনস্তার অভিযোগ উঠলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। এতে অভিভাবক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ঘটনাস্থলে জড়ো হন।বিস্তারিত পড়ুন

সরকারী আদেশ উপেক্ষা

কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া এলাকায় সরকারি রাস্তার জমি দখল করে অবৈধভাবে পাকা ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জয়নগর ইউনিয়ন ভূমি অফিস থেকে অভিযুক্তদের কাজ বন্ধ রাখা এবং নির্মিত অবকাঠামো অপসারণের নির্দেশ দিয়ে চূড়ান্ত নোটিশ জারি করা হয়েছে। তবে বিবাদী পক্ষ আইনের তোয়াক্কা না করে কাজ চলমান রেখেছে। সোমবার (০৮ জুন) বিকালে দেখা যায়- স্থানীয় ইউনুছ আলীর পরামর্শে বিবাদী জহুরুল ইসলাম তিনজন মিস্ত্রি দিয়ে কাজ করাচ্ছেন। জানতে চাইলে-বিস্তারিত পড়ুন

রাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে ধূমপান: কিশোরদের আসক্তি রোধে কার্যকর উদ্যোগের দাবি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ধূমপায়ীদের সংখ্যা। বিশেষ করে উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে অল্পবয়সী কিশোর ও তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা। বাজার, বাসস্ট্যান্ড, চায়ের দোকান, শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশসহ বিভিন্ন জনসমাগমস্থলে প্রকাশ্যে ধূমপানের ঘটনা এখন নিয়মিত দৃশ্য হয়ে উঠেছে। সরকারি আইন অনুযায়ী জনসমাগমস্থল ও পাবলিক প্লেসে ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ এবং এ ধরনের অপরাধের জন্য জরিমানার বিধান রয়েছে। তবে রাজগঞ্জ এলাকায় এ আইন কার্যকরের দৃশ্যমান উদ্যোগ না থাকায় অনেকেই প্রকাশ্যেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বৈচনায় দুই সন্তানের জননীর মৃত্যু নিয়ে চলছে গুঞ্জন

সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়ন-এর বৈচনা গ্রামে নিপা খাতুন রুনা (৩২) নামে দুই সন্তানের জননীর মৃত্যুকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ও রহস্যের সৃষ্টি হয়েছে। পরিবারের এক পক্ষের অভিযোগ এটি পরিকল্পিত হত্যা, অন্যদিকে স্বামীর দাবি- এটি আত্মহত্যা। ফলে পুরো ঘটনায় ‘হত্যা নাকি আত্মহত্যা’- এই প্রশ্নই এখন এলাকাবাসীর মুখে মুখে। নিহত নিপা খাতুন রুনা ওই এলাকার মুজাফফর হোসেনের স্ত্রী। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের দুটি সন্তান রয়েছে- ইমরানবিস্তারিত পড়ুন