বুধবার, জুলাই ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মঙ্গলবার, জুন ৯, ২০২৬

বর্তমানে দিন হিসাবে দেখছেন

 

স্ক্রিপ্টিস্ফিয়ারের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মানবসেবা ও সামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে এগিয়ে চলা স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্ক্রিপ্টি স্ফেয়ার’ (ScriptySphere)-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭ম বছরে পদার্পণ উপলক্ষে এক বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে মাদ্রাসার কোমলমতি শিশুদের সাথে নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দীর্ঘ ছয় বছর ধরে সংগঠনটি নারী ও শিশুর অধিকার রক্ষা, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা বিস্তার, প্রযুক্তির উন্নয়ন এবং সামগ্রিক সমাজ উন্নয়নমূলক বিভিন্ন মানবিকবিস্তারিত পড়ুন

উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় অঞ্চলে টেকসই প্রাণিসম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে সাতক্ষীরার কলারোয়ায় অনুষ্ঠিত হয়েছে জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। সোমবার (৮ জুন) কলারোয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসে দিনব্যাপী উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা বাস্তবায়িত সাসটেইনেবল মাইক্রোএন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়িত এ কর্মশালায় উপজেলার প্রাণিসম্পদ খাতের উদ্যোক্তা, খামারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। প্রশিক্ষণে গবাদিপশু পালন ও দুগ্ধ পণ্য প্রক্রিয়াজাতকরণে সম্পদেরবিস্তারিত পড়ুন

সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে হাসপাতালে সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ

দৈনিক গণজাগরণ পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সভাপতি সাংবাদিক আনিছুর রহমানের অসুস্থ মাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজখবর নিতে হাসপাতালে সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ ও জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মী। সোমবার (৮ জুন) বিকালে সাতক্ষীরা ডক্টরস ল্যাব হাসপাতালে গিয়ে রোগীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শাহ জাহান আলী মিটন এর নেতৃত্ব উপস্থিত সাংবাদিকেরা আনিছুরবিস্তারিত পড়ুন

ফলগাছের সাথে একেমন শত্রুরা

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নে একটি লংগান/আশফল বাগানে রহস্যজনকভাবে ব্যাপক ফলঝরার ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত বাগান মালিকের দাবি, শত্রুতাবশত কেউ ক্ষতিকর রাসায়নিক স্প্রে করে গাছের অপরিপক্ব ফল ঝরিয়ে দিয়েছে। এতে কৃষক ও বাগান ক্রয়কারী ব্যবসায়ীর প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। জানা গেছে, উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মৃত তিনকড়ি মণ্ডলের ছেলে অরুণ মণ্ডল প্রায় আট বছর আগে ১০০ শতাংশ জমিতে ৬৮টি লংগান গাছের একটি বাগান গড়ে তোলেন। কয়েক বছরবিস্তারিত পড়ুন

তালায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিল প্রশিক্ষণ শুরু

সাতক্ষীরার তালা উপজেলায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পেশাভিত্তিক সফট স্কিল প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও অর্থায়নে সমাজসেবা অধিদপ্তরের “বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। সাতক্ষীরা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় সমাজসেবাবিস্তারিত পড়ুন

প্রিপেইড মিটারে রিচার্জ সংকট

সাতক্ষীরায় ওজোপাডিকো কার্যালয়ে গ্রাহকদের দীর্ঘ লাইন

প্রিপেইড বিদ্যুৎ মিটারে রিচার্জ জটিলতার কারণে সাতক্ষীরায় ওজোপাডিকো (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কার্যালয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ, রকেট ও নগদের মাধ্যমে রিচার্জ করতে না পারায় বাধ্য হয়ে শত শত গ্রাহককে সরাসরি অফিসে এসে বিদ্যুৎ রিচার্জ করতে হচ্ছে। রোববার (৭ জুন) ও সোমবার (৮ জুন) সকালে সাতক্ষীরা শহরের পাকাপোল এলাকায় অবস্থিত ওজোপাডিকোর গ্রাহক সেবা কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১০০ থেকে ২০০বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘শিষ্টাচার ও নৈতিকতায় সফল শিক্ষক’ প্রধান শিক্ষক মুজিবুর রহমান

কর্মক্ষেত্রে অনন্য নৈতিকতা, সততা ও শিষ্টাচার প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ‘শিষ্টাচার ও নৈতিকতা প্রয়োগে সফল শিক্ষক’ হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেছেন সাতক্ষীরার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো: মুজিবুর রহমান। কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক তাকে আনুষ্ঠানিকভাবে এই গৌরবময় স্বীকৃতি প্রদান করা হয়। ​গত ৪ জুন ২০২৬ (২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ) কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সরকারি পত্রে (স্মারক নং: ৩৮.০১.৮৭৪৩.০০০.২৭.০০২.২১-৬২৩) এই অনন্য অর্জনের বিষয়টিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

সাতক্ষীরা পৌরসভা নির্বাচন এখনও অনেক দূরের বিষয়। তফসিল ঘোষণা হয়নি, রাজনৈতিক দলগুলোও আনুষ্ঠানিকভাবে প্রার্থী চূড়ান্ত করেনি। তবে মাঠের আলোচনা, রাজনৈতিক সমীকরণ এবং ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি নাম, নাসিম ফারুক খান মিঠু। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপি যদি আসন্ন পৌরসভা নির্বাচনে নাসিম ফারুক খান মিঠুকে দলীয় মনোনয়ন দেয়, তাহলে তিনি মেয়র পদে অন্যতম শক্তিশালী প্রার্থী হয়ে উঠতে পারেন। অনেকের মতে, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপি, আওয়ামী লীগ ও নির্দলীয় ভোটের একটিবিস্তারিত পড়ুন

১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের

বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারাদেশে ৬০৫টি হত্যাকাণ্ড ঘটেছে-ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এই পরিসংখ্যানে গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। পুলিশ বাহিনীর দাবি, সংখ্যাটি স্বাভাবিক খুনের প্রবণতার হারকে ছাড়িয়ে যায়নি বরং ঐতিহাসিক হারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সোমবার (৮ জুন) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবি করে পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ জুন টিআইবির বরাতে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে ‘১০০ দিনে দেশে ৬০৫টি খুন’ শীর্ষক সংবাদ প্রকাশিত হওয়ারবিস্তারিত পড়ুন

সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্সে যেতে চান রাজশাহী সিটির প্রশাসক, প্রধানমন্ত্রীর ‘না’

রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব অনুমোদন দেননি প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মন্তব্য করেছেন, প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নন এমন কর্মকর্তার বিদেশ সফরের যৌক্তিকতা নেই। প্রয়োজন হলে সংশ্লিষ্ট প্রকৌশলী এ ধরনের সফরে অংশ নিতে পারেন। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, ফ্রান্সভিত্তিক আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার (এএলএসি) পরিদর্শন এবং বিদ্যুৎ-সাশ্রয়ী স্ট্রিট লাইটিং প্রযুক্তি সম্পর্কে ধারণা নিতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান ও নির্বাহীবিস্তারিত পড়ুন