মঙ্গলবার, জুন ৯, ২০২৬
বর্তমানে দিন হিসাবে দেখছেন
জুলাই-আগস্ট থেকে শিক্ষার্থীরা পাবে ইউনিফর্ম, জুতা ও পাটের ব্যাগ

চলতি জুলাই-আগস্ট থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতো, মোজা এবং স্কুল ব্যাগ দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার (৮ জুন) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে এক সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এ তথ্য জানান। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল ইসলাম উপস্থিত ছিলেন। ববি হাজ্জাজ বলেন, পাইলট প্রজেক্টের আওতায় মোট সাড়ে ৩বিস্তারিত পড়ুন
পুশইন ঠেকাতে ভারতকে ১২-১৩টি চিঠি দিয়েছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে পুশইন প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ‘পুশইন বন্ধে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।’ সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব তথ্য জানান প্রতিমন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের পুশইনের চেষ্টা বিজিবি শক্তভাবে প্রতিহত করছে। নিয়ম না মেনে পুশইনের চেষ্টা গ্রহণযোগ্য নয়। পুশইন বন্ধে ১২ থেকে ১৩টি চিঠি দেওয়া হয়েছে ভারতকে।’ তিনি আরও বলেন, ‘ইলিগ্যালবিস্তারিত পড়ুন
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

২০ জুলাই চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন আয়োজন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এসএসসির রেজাল্টবিস্তারিত পড়ুন
বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (৮ জুন) সকালে নিজ মন্ত্রণালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসার সুবিধার্থে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ কর্তৃক অনুদান হিসেবে ১ লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড (আইভি স্যালাইন) হস্তান্তর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে। এই সংখ্যা আরও বাড়ানোর চেষ্টা করছে সরকার। এজন্য সরকার বেসরকারি ওষুধ প্রতিষ্ঠানগুলোকে সব ধরনের সহযোগিতা করবে। তিনি বলেন,বিস্তারিত পড়ুন
দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সম্মত ঢাকা-মস্কো

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে সোমবার (৮ জুন) রাশিয়ার রাজধানী মস্কোতে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক, জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন দুই নেতা। বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী প্রায় চল্লিশ বছর আগে জাতিসংঘে নিজ নিজ দেশের প্রতিনিধি হিসেবে তাদের বন্ধুত্ব শুরুর কথাও স্মরণ করেন। বাংলাদেশি প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশেরবিস্তারিত পড়ুন
নবম পে স্কেল নিয়ে আবারও অনিশ্চয়তা!

২০১৫ সালে অষ্টম পে স্কেল কার্যকর হওয়ার প্রায় এক যুগ পরও নবম পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় চাকরিজীবীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। নতুন বেতন কাঠামোর আনুষ্ঠানিক প্রজ্ঞাপন ও বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা বাড়তে থাকায় উদ্বেগের মধ্যে রয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আগামী ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা থাকলেও জুন মাসের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে প্রশাসনিক ও আইনি জটিলতা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।বিস্তারিত পড়ুন
বিসিবি পরিচালক হওয়ার পরদিনই প্রতিমন্ত্রীর ছেলের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হওয়ার একদিনের মাথায় পদত্যাগ করেছেন মীর শাকরুল আলম সীমান্ত। সোমবার (৮ জুন) তিনি বিসিবি সভাপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির একাধিক পরিচালক। পদত্যাগপত্রে তিনি ব্যবসায়িক ব্যস্ততাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন। মীর শাকরুল আলম সীমান্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের ছেলে। পদত্যাগপত্রে তিনি বলেন, তার পিতা সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিকবিস্তারিত পড়ুন
সংসদীয় দল ভেঙে বিজেপিকে সমর্থনের ঘোষণা তৃণমূলের ২০ এমপির

ভারতের রাজধানী দিল্লিতে ভেঙে গেল তৃণমূলের সংসদীয় দল। শুভেন্দু অধিকারীর ডাকা মিটিংয়ে বিজেপিকে সমর্থন দেয়ার কথা ঘোষণা করেছেন তৃণমূল কংগ্রেসের ২০ জন সংসদ সদস্য। ঘটনাচক্রে তৃণমূল কংগ্রসের ২০ জন সংসদ সদস্য যখন দিল্লিতে বিজেপির সরকারকে সমর্থন ঘোষণা করছেন, সেই সময়ে তৃণমূল কংগ্রেসের দুই সর্বোচ্চ নেতা-নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়- দু’জনেই দিল্লিতে হাজির বিজেপির বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে। তবে তারই দলের দীর্ঘদিনের সংসদ সদস্যরা তখন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভুপেন্দ্র ইয়াদভের সঙ্গেবিস্তারিত পড়ুন

