জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

প্রথমার্ধে জাপানের গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। এরপর দুর্দান্ত প্রত্যাবর্তনে ২-১ গোলের জয় শেষ ষোলোতে পা রাখলো সেলেসাওরা। যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল পেয়ে গেল ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির কোনাকুনি শট পোস্টে লেগে জালে জড়ায় জাপানের। আর এই গোলেই শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে ব্রাজিল ছিল অনেকটাই ছন্নছাড়া। গোলও হজম করে জাপানের কাছে। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় অন্য এক ব্রাজিলকে। জাপানকে পাত্তাই দেয়নি এবার। শেষবিস্তারিত পড়ুন
কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

‘এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়’ —এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় মাদ্রাসা অডিটোরিয়ামে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় মাদ্রারাসার হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি দূর্নীতি দমন কমিশনের পরিচালক (পিআরএল) ড. খান মো. মীজানুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জবিস্তারিত পড়ুন
গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ

জাতীয় সংসদ সোমবার কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ করেছে। সংশোধনীগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য করমুক্ত আয়ের সীমা বৃদ্ধি এবং প্রস্তাবিত বিনিয়োগের তথ্য প্রকাশ-সংক্রান্ত বিধান প্রত্যাহার। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রমের সভাপতিত্বে কণ্ঠভোটে তা পাশ হয়। বাজেট আলোচনার সময় প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী জাতীয় বাজেটের কয়েকটি প্রস্তাবে সংশোধনী আনেন। এর মধ্যে আগামী পাঁচ অর্থবছরের জন্য ব্যক্তিশ্রেণির করদাতাদের করমুক্ত আয়েরবিস্তারিত পড়ুন
জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব : ‘একটি শিশু, একটি গাছ’

সাতক্ষীরা প্রতিনিধি: মধ্য আষাঢ়ের মেঘলা দিনে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উদযাপিত হয়েছে এক ব্যতিক্রমী সবুজ উৎসব। জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে প্রকৃতিকে রাঙিয়ে তুলতে এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরিতে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ (একটি শিশু, একটি গাছ) কর্মসূচি-২০২৬। সোমবার (২৯ জুন) আষাঢ়ের সজল বাতাসে গাছের কচি পাতার দোলা আর ছাত্রীদের কলকাকলিতে মুখর ছিল পুরো বিদ্যালয় চত্বর। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ‘লার্নিংবিস্তারিত পড়ুন
সাতক্ষীরার ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন

ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর দুইটার বিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী ২৯,৬২১টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” (One Child, One Tree) বৃক্ষরোপণ কর্মসূচির নির্দেশনার বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর এ মতিন, সহকারী শিক্ষক রুহুল আমিন বাবলু, আজিজুল ইসলাম, রেহেনা পারভীন, দেবযানীতা মজুমদার, শর্মিষ্ঠাবিস্তারিত পড়ুন
রাজনীতি থেকে অবসর নেওয়ার সময় জানালেন মেজর হাফিজ

স্পিকারের দায়িত্ব পালন শেষে রাজনীতি থেকে অবসর নিতে চান বলে জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। সংসদে চলমান বাজেট অধিবেশন চ্যালেঞ্জ হলেও দায়িত্ব পালনে নিরপেক্ষ থাকতে চান তিনি। সম্প্রতি যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার। স্পিকার হিসেবে নিরপেক্ষতা বজায় রাখাকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, বিএনপির সদস্য হলেও দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থাকতে চান তিনি। মেজর হাফিজ বলেন, সংসদের ভূমিকা হলো ফুটবল খেলার রেফারির মতো। দুইবিস্তারিত পড়ুন
বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন, বছরে একটি করে গাছ লাগালে গাছ যেমন বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। একসময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে। সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এবিস্তারিত পড়ুন
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না: সংসদে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এমন একটি বাংলাদেশ গড়ার পরিকল্পনা নেওয়া হয়েছে যেখানে তরুণদের চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, তারা নিজেরাই নিজেদের কর্মসংস্থান সৃষ্টি করবে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে বিরোধী দলের নেতার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেন, আমরা দেশের এই অর্থনৈতিক সংকটকে অস্বীকারবিস্তারিত পড়ুন
বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ: প্রধানমন্ত্রী

বিদেশে পাচার করা অর্থ ও সম্পদ ফিরিয়ে আনতে সরকার ১৩টি দেশে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দেওয়া বক্তব্যে ২৩টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি এর মধ্যে অনেকগুলো চূড়ান্ত হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আর্থিক খাত, বিশেষ করে ব্যাংকিং সেক্টর নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এই বাজেটের অন্যতম একটি লক্ষ্য হলো, অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা।’বিস্তারিত পড়ুন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরু, প্রথম দিনেই দীর্ঘ লাইন

বাংলাদেশি নাগরিকদের জন্য অবশেষে পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালু করল ভারত। রোববার থেকে দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে (আইভ্যাক) এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। সোমবার (২৯ জুন) থেকে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে। ভিসা আবেদন জমা নেওয়ার প্রথম দিনে দীর্ঘ লাইন দেখা গেছে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাকে। তবে ভিসা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। এর আগে গত বৃহস্পতিবার ঢাকার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনে এসেবিস্তারিত পড়ুন

