মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে সংসদে কটূক্তির প্রতিবাদে তালায় মহিলা দলের মানববন্ধন

সাতক্ষীরার নারী জেলা প্রশাসককে নিয়ে মহান জাতীয় সংসদে করা কটূক্তির প্রতিবাদে সাতক্ষীরার তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১১টায় তালা প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দল, তালা উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাঈদ। মানববন্ধনে বক্তব্য রাখেন তালা উপজেলা বিএনপির সভাপতি মুনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,বিস্তারিত পড়ুন

মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ

যশোরের মণিরামপুর উপজেলার মুক্তেশ্বরী নদী ও আশপাশের জলাশয়ে অবৈধভাবে বাঁধ বা পাটা দিয়ে মাছ শিকারের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় পরিচালিত এসব কর্মকাণ্ডের ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের প্রাকৃতিক বংশবিস্তার ক্ষেত্র, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে মুক্তেশ্বরী নদীর উপর আড়াআড়িভাবে বাঁশ, জাল ও কাঠের কাঠামো ব্যবহারবিস্তারিত পড়ুন

সংসদে প্রধানমন্ত্রীর সঙ্গে সেলফি তুলে উচ্ছ্বসিত কুমিল্লার শিক্ষার্থীরা

কুমিল্লার মনোহরগঞ্জের চার শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫ শিক্ষার্থী ও চার শিক্ষক জাতীয় সংসদ ভবন পরিদর্শনের সুযোগ পেয়েছেন। রোববার (২৮ জুন) সংসদ সচিবালয়ের ভিজিট শাখার উদ্যোগে আয়োজিত এ পরিদর্শন শিক্ষার্থীদের জন্য এক স্বপ্নপূরণের অভিজ্ঞতায় পরিণত হয়। সফরের অন্যতম আকর্ষণ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাদের শুভেচ্ছা বিনিময়। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার প্রতি সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এসময় প্রধানমন্ত্রী নিজ হাতে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তোলেন। স্মরণীয় মুহূর্ত এভাবেবিস্তারিত পড়ুন

যতটুকু আমার প্রাপ্য তাও গ্রহণ করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছি : সাবেক ধর্ম উপদেষ্টা

বিগত অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালনকালে নিজের চিকিৎসা বাবদ সরকারি কোষাগার থেকে ৮২ লাখ টাকা খরচের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২৮ জুন) সকাল ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে নিজের অবস্থান তুলে ধরেন তিনি। পাঠকদের জন্য হুবহু ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের লেখা তুলে ধরা হলো: ‘চিকিৎসা ব্যয় নিয়ে মিডিয়া ফ্রেমিং ও আমারবিস্তারিত পড়ুন

একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

বর্তমান প্রজন্মই দেশের প্রকৃত ভবিষ্যৎ উল্লেখ করে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই যোগ্য ও দক্ষ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও দর্শনার্থীদের সঙ্গে আয়োজিত এক বিশেষ মধ্যাহ্নভোজে তিনি এই পরামর্শ দেন। সংসদ ভবনের ভিআইপি ক্যাফেটেরিয়ায় আয়োজিত এই মধ্যাহ্নভোজে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্প করেন এবং তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ লক্ষ্য নিয়ে খোঁজখবরবিস্তারিত পড়ুন

দেশে চিকিৎসা ব্যয়ের ৮০ শতাংশই রোগীর পকেট থেকে আসে: সংসদে স্বাস্থ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশে স্বাস্থ্যসেবার ব্যয়ের বড় অংশই রোগীদের নিজস্ব অর্থে বহন করতে হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। তিনি বলেন, দেশে চিকিৎসা ব্যয়ের প্রায় ৮০ শতাংশ রোগীদের পকেট থেকেই পরিশোধ করতে হয়, যেখানে থাইল্যান্ডে এ হার মাত্র ১০ শতাংশ এবং মালদ্বীপে প্রায় ১৮ শতাংশ। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসা ব্যয় বৃদ্ধি দেশের স্বাস্থ্যবিস্তারিত পড়ুন

বাজেটে মানবসম্পদ উন্নয়ন ও অবকাঠামো খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে: সেতুমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও সামাজিক নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ‘এটি রাষ্ট্রীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার একটি বাস্তবসম্মত ও ভারসাম্যপূর্ণ বাজেট।’ রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘সামাজিক অবকাঠামো খাতে প্রায় ৩০ শতাংশ, ভৌত অবকাঠামো খাতে ১৮বিস্তারিত পড়ুন

আগস্টের শেষেই জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ

দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আগামী আগস্টের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিকভাবে কেন্দ্রটি থেকে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে বলে জানিয়েছে সরকার। রোববার (২৮ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথাবিস্তারিত পড়ুন

সংসদে আমান উল্লাহ আমান

লন্ডনের আদলে শিক্ষা ও দরিদ্রবান্ধব বাজেট, এটি স্মরণকালের ইতিহাস

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্মরণকালের ঐতিহাসিক ও স্মরণীয় বাজেট হিসেবে অভিহিত করেছেন সরকারি দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার দীর্ঘ ১৮ বছরের নির্বাসিত জীবনের অভিজ্ঞতা ও লন্ডনের শিক্ষা ব্যবস্থার আদলে বাংলাদেশের বর্তমান বাজেট সাজিয়েছেন। রোববার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন,বিস্তারিত পড়ুন

বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

দীর্ঘ প্রায় দুই বছর স্থগিত থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনাসহ দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনকারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ প্রতীক্ষার পর ট্যুরিস্ট ভিসা চালু হওয়ায় সাধারণ আবেদনকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। ভিসা কেন্দ্র সূত্রেবিস্তারিত পড়ুন