সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান

‘এসো দ্বীনের আঙ্গিনায়, চলে যাও মানব সেবায়’ —এই মহৎ মূলমন্ত্রকে সামনে রেখে কলারোয়া আলিয়া কামিল মাদ্রাসায় মাদ্রাসা অডিটোরিয়ামে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় মাদ্রারাসার হলরুমে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি দূর্নীতি দমন কমিশনের পরিচালক (পিআরএল) ড. খান মো. মীজানুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ এইচএম শাহিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত আরবী প্রভাষক মাওলানা ওমর আলী, সিনিয়র শিক্ষক মো. আব্দুল গফফার, গর্ভনিং বডির অভিভাবক সদস্য অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মো. আব্দুল গফুর খোকন, মো. শাহজান, বর্তমান অধ্যক্ষ মাওলানা আহমদ আলীসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

ইউএনও আরিফুল ইসলাম বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরা ভাষাগত দিক থেকে এগিয়ে আছে, যেজন্য মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে সুবিধা পায়।
ওসি এইচএম শাহীন বলেন, জীবনে মানুষ হিসেবে প্রতিষ্ঠা পেতে পিতা-মাতা ও শিক্ষকদের দোয়া নিতে হবে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আরবি বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা বজলুর রহমান।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল