জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
দৌলতদিয়ায় ফেরি থেকে পড়ে যাওয়া বাস উদ্ধার

রাজবাড়ী দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাট থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটে কবরী ফেরিতে উঠার সময় ফেরির র্যাম ভেঙ্গে নদীতে পড়ে যায় বাসটি। এদিকে ঘটনার পর জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌপুলিশসহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায়বিস্তারিত পড়ুন
ভারতের তামিলনাড়ুতে বিজেপিতে ভাঙনের সুর, যে কারণে মোদির সঙ্গ ছাড়লেন প্রভাবশালী নেতা

ভারতের তামিলনাড়ু রাজনীতিতে বিজেপির সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী মুখ কে আন্নামালাই অবশেষে দল ত্যাগ করেছেন। গত কয়েকদিন ধরে চলা নানামুখী জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে তিনি ভারতীয় জনতা পার্টি (বিজেপি) থেকে পদত্যাগ করলেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতোমধ্যেই তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছে। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন তামিলনাড়ুর সাবেক রাজ্য সভাপতি শ্রী কে আন্নামালাইয়ের প্রাথমিক সদস্যপদ থেকে দেওয়া পদত্যাগপত্রটি গ্রহণ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনসাধারণের সঙ্গেবিস্তারিত পড়ুন
বিশ্বকাপে ফেভারিট স্পেন, ব্রাজিল-আর্জেন্টিনার সম্ভাবনা কেমন

আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের আসরকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনার পারদ তুঙ্গে। এরই মধ্যে বিভিন্ন বেটিং সংস্থা ও বিশ্লেষকদের পূর্বাভাসে উঠে এসেছে সম্ভাব্য শিরোপা জয়ের দাবিদারদের নাম। বেটিং অডস অনুযায়ী, ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং ২০২২ সালের রানার্সআপ ফ্রান্সকে সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। স্পেনের শিরোপা জয়ের সম্ভাব্যতা ৬.০০, আর ফ্রান্সের ৫.৫০। ইউরো ২০২৪ জয়ের পর দুর্দান্ত ধারাবাহিকতা ধরেবিস্তারিত পড়ুন
ব্রহ্মরাজপুর-ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ
সাতক্ষীরায় অসহায় ও এতিমদের নিয়ে ঈদ পুনর্মিলনী

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর-ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে অসহায়, এতিম ও দুস্থ মানুষের অংশগ্রহণে ব্যতিক্রমধর্মী ঈদ পুনর্মিলনী ও উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় ব্রহ্মরাজপুর কালেরডাঙ্গার একটি আমবাগানের মনোরম ও ছায়াশীতল পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রায় ৩৫ থেকে ৪০ জন এতিম, অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক ও সাতক্ষীরা সিটিবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় নিজ ঘর থেকে মধ্য বয়সী নারির মরদেহ উদ্ধার

শহরের পুরাতন সাতক্ষীরা হাটখোলা এলাকায় নিজ ঘর থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) গভীর রাতে নিজ বাড়ি থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম ওয়াহেদা সুলতানা শিমু (৩৮) সে ওই এলাকার মৃত মিয়ারাজ আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে খবর পেয়ে সাতক্ষীরা সদর ফাঁড়ি ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌছে শিমুকে তার নিজ ঘরের বিছানার ওপর উপুড় হয়ে মৃত অবস্থায় পড়েবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের মাঝে রেড ক্রিসেন্টের সুপেয় পানি ও ছাতা বিতরণ

তীব্র দাবদাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন পথচারী, দিনমজুর ও প্রখর রোদে কর্মরত শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সাতক্ষীরা ইউনিট। সংগঠনটির সাতক্ষীরা জেলার সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুকের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে পথিকদের মাঝে সুপেয় পানি বিতরণ করা হয়। পাশাপাশি রোদে কাজ করা দিনমজুর ও শ্রমজীবী মানুষের মাঝে ছাতা বিতরণ করা হয়, যা তাৎক্ষণিকভাবে স্বস্তি এনে দেয় ভুক্তভোগীদের। এ সময় তিনি বলেন, তীব্র গরমে মানুষের স্বাস্থ্যঝুঁকি বেড়ে যায়। তাইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা সীমান্ত দিয়ে ‘পুশইন’ ঠেকাতে বিজিবি’র টহল জোরদার

সাতক্ষীরা সীমান্তকে কেন্দ্র করে আবারও ‘পুশইন’ আশঙ্কা ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তজুড়ে টহল জোরদার করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবি। একই সঙ্গে পরিস্থিতি ঘিরে সীমান্তবর্তী জনপদে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৬ মে থেকে কয়েকদিন ধরে কলারোয়ার কেঁড়াগাছি ও চন্দনপুর সীমান্তের বিপরীতে ভারতের বাদুড়িয়া এলাকার হাকিমপুর সীমান্তে বহু নারী, পুরুষ ও শিশুকে জড়ো করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি ভারতের বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশ পায়।বিস্তারিত পড়ুন
সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ খবরে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনের পরপরই বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে। দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনকারী আমিনুর রহমান আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি,বিস্তারিত পড়ুন
শ্যামনগরের গাবুরাতে পরিবারে আয় বৃদ্ধি করতে ১৪ জনকে গরু বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। ৪ জুন ২০২৬ তারিখ দুপুর ১:০০ টায় ৭১নং বুড়িগোয়ালিনী ফরেস্ট প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪ জন নারী-পুরুষকে(নারী-৯, পুরুষ-৫) গরু বিতরণ করার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২ নং গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জিএম মাছুদুলবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এই দায়িত্বে নিযুক্ত করা হয়। একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে নিয়োগপত্র গ্রহণের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহেবিস্তারিত পড়ুন

