জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব’র জরুরী সাধারণ সভা

নিজস্ব প্রতিনিধি: শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকালে কক্সবাজার সেব কার্যালয়ে সেব সভাপতি সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল এর সভাপতিত্বে জরুরী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আলোচ্যসূচি ও বিভিন্ন কর্মকান্ডের প্রতিবেদন পেশ করেন শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব মহাসচিব গিয়াস উদ্দিন। আলোচ্য বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সেব কার্যনির্বাহী সদস্য সুলতান আহমদ ভুলু চৌধুরী, সহ-সভাপতি শাহেদ আলী, যুগ্ম মহাসচিববিস্তারিত পড়ুন
কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির

কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলারোয়া পাইলট হাইস্কুলে অডিটোরিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথির ছিলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক কাউসার আজিজ। নৈতিক শিক্ষার গুরুত্বারোপ করে তিনি বলেন, ছেলে-মেয়ের মধ্যে কোন বিভেদ নয়, আসল কথা মানুষের মতো মানুষ হতে হবে। ইভটিজিং থেকে বাল্যবিবাহের প্রবনতা বাড়ে। সকলের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলামেরবিস্তারিত পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। একই সঙ্গে নিহতের সংখ্যা ও প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে আওয়ামী লীগের উত্থাপিত প্রশ্নও নাকচ করেছে সংস্থাটি। সোমবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তর প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সন্দেহ করার কোনো কারণ নেই। প্রশ্নোত্তর পর্বে উল্লেখ করা হয়, আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তথ্য-অনুসন্ধানবিস্তারিত পড়ুন
ডিএনডি বাঁধ নিয়ে সরকারের নতুন পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) এ কথা জানান। তিনি বলেন, বৈঠকে ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা বাঁধ এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠক শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, ডিএনডি বাঁধ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও অনেকাংশে রয়েবিস্তারিত পড়ুন
বাড়ছে মেট্রোরেল চলাচলের সময়

যাত্রীদের বাড়তি চাপ ও চাহিদা বিবেচনায় নিয়ে মেট্রোরেলের চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ৭ জুন থেকে নতুন সময়সূচি কার্যকর হবে। বুধবার (৩ জুন) মেট্রোরেলের দায়িত্বশীল একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, উত্তরা উত্তর ও মতিঝিল—উভয় প্রান্ত থেকে শেষ ট্রেন ছাড়ার সময় ২০ মিনিট বাড়ানোর প্রস্তাব অনুমোদন পেয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি ও পরীক্ষামূলক কার্যক্রমও শেষ হয়েছে। বর্তমানে সপ্তাহের সাত দিন উত্তরা উত্তরবিস্তারিত পড়ুন
সংসদ সদস্যদের ‘কার্যপ্রণালি বিধি ওরিয়েন্টেশন’ প্রোগ্রাম অনুষ্ঠিত

সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ-সদস্যগণের জন্য ‘সংবিধান, কার্যপ্রণালি-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি, বিরোধীবিস্তারিত পড়ুন
পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। গত সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন এবং তা গৃহীত হয়। সরকার গঠনের সাড়ে তিন মাসের মাথায় তার পদত্যাগ নিয়ে নানা আলোচনা চলছে। এরই মধ্যে রাঙ্গামাটিতে ঘটেছে সড়ক অবরোধের ঘটনা। এই পরিস্থিতিতে পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সদ্য পদত্যাগ করা এই মন্ত্রী। বুধবার (০৩ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘Dipenবিস্তারিত পড়ুন
পশ্চিমবঙ্গে তৃণমূলের ৫৮ বিধায়কের বিদ্রোহ, দল থেকে ‘মাইনাস’ মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের এক মাসের মাথায় তৃণমূল কংগ্রেসে বড় ধরনের ভাঙনের লক্ষণ দেখা দিয়েছে। দলটির ৫৮ জন বিধায়ক প্রতিষ্ঠাতা নেত্রী মমতা ব্যানার্জিকে পাশ কাটিয়ে ঋতব্রত ব্যানার্জিকে বিধানসভায় বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত করেছেন। বুধবার (৩ জুন) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঋতব্রতকে সমর্থন জানিয়ে ৫৮ জন বিধায়ক বিধানসভার স্পিকার রাথিন্দ্র বোসের কাছে লিখিতভাবে আবেদন করেন। স্পিকার আবেদন গ্রহণ করেন এবং বিরোধী দলের জন্য বরাদ্দ কক্ষের চাবিও ঋতব্রতের কাছে হস্তান্তর করেন।বিস্তারিত পড়ুন
শ্যামনগরের গাবুরাতে স্বাস্থ্য বিষয়ক উপকরণ বিতরণ

বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশন গাবুরা ইউনিয়নের ৯টি ওয়ার্ড এর ১৫টি গ্রামে কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রিনিউ এর আর্থিক সহযোগিতায় জলবায়ু সহনশীল জনগোষ্ঠী তৈরি প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের কার্যক্রম হিসেবে ফেইথ ইন এ্যাকশনের আয়োজনে ৩ জুন, ২০২৬ তারিখ সকাল ১১:০০ টায় শ্যামনগর উপজেলার ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ১৫ জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবককে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। উক্ত উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং গাবুরাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় শহরের শহীদ নাজমুল সরণিস্থ বর্ণালী আর্ট ইনস্টিটিউট কার্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। বর্ণালী আর্ট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ রিয়াসাত আলীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন তাঁর জ্যৈষ্ঠ পুত্র এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. মোস্তফা হাসান। এছাড়া প্রাক্তনবিস্তারিত পড়ুন

