জুন, ২০২৬
বর্তমানে মাস হিসাবে দেখছেন
সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এ প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সাতক্ষীরা খামারবাড়ি কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি আয়োজনে সাতক্ষীরা হর্টিকালচার সেন্টারের উপপরিচালক মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমার বাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদবিস্তারিত পড়ুন
প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ

প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (২য় ফেইজ) শীর্ষক প্রকল্পের সাতক্ষীরা সদর উপজেলার পেশাজীবীদের নিয়ে ১০ দিনের সফটস্কিলস প্রশিক্ষণ ও সমাপনী, সনদপত্র বিতরণ। সাতক্ষীরা সদর উপজেলা সমাজ সেবা অফিসের এর আয়োজনে বৃহস্পতিবার বিকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা সমাজ সেবা অফিসার এস এম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজ সেবা অফিসার সরিফুল ইসলাম, ওসিসি কর্মকর্তা আব্দুল হাইবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে মহিলা অধিদপ্তরের হলরুমে সম্প্রতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পিস ফ্যাসালিটেটর গ্রুপ- পিএফজি’র অ্যাম্বাসেডর ও সুজন- সুশাসনের জন্য নাগরিক এর জেলা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমাবিস্তারিত পড়ুন
সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা প্রশাসক কর্তৃক সাতক্ষীরাবাসীকে ধর্মান্ধ আখ্যায়িত করার মিথ্যা প্রতিবাদে সাতক্ষীরা মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় সাতক্ষীরা নিউ মার্কেট মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে সংগঠনের আহ্বায়ক মাওলানা আনিসুর রহমান আজাদীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মাসুম বিল্লাহ শাহীন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জেলা ওলামাবিস্তারিত পড়ুন
২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

বাংলাদেশিদের জন্য প্রায় ২ বছর পর আগামী ২৮ জুন ট্যুরিস্ট ভিসা চালু করবে ভারত সরকার। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতে নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, আগামী ২৮ জুন থেকেই বাংলাদেশিদের জন্য আবার ট্যুরিস্ট ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। এর আগে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে ২০২৪ সালের ৪ আগস্ট থেকেবিস্তারিত পড়ুন
চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই সঙ্গে বাংলাদেশে ভ্যালু চেইন সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ ফোরামে দেওয়া বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা শিগগিরই চীনে আমাদের প্রথম ‘বিনিয়োগ কার্যালয’ খুলতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য খুবই সহজ। চীনা বিনিয়োগকারীদের সহায়তা পাওয়ার জন্য বাংলাদেশে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। আমরা আপনাদের আরও কাছাকাছি থাকতে, আপনাদের সাথেবিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে লিউ হাইক্সিং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৯ বার চীন সফরের কথা উল্লেখ করে জানান, তার সম্মানে ২০০১ সালে বেগম খালেদা জিয়ার চীন সফরেরবিস্তারিত পড়ুন
দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউট পর্বে পা রেখেছে ব্রাজিল। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। জয় তো বটেই, দলের সামগ্রিক পারফরম্যান্সও সন্তুষ্ট করেছে কোচ কার্লো আনচেলত্তিকে। ম্যাচ শেষে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম টিভি গ্লোবোকে দেয়া প্রতিক্রিয়ায় আনচেলত্তি জানান, দলের লক্ষ্য ছিল আগের ম্যাচের ইতিবাচক দিকগুলো ধরে রেখে আরও সংগঠিত ফুটবল খেলা। তার মতে, স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিল শুধু ফলইবিস্তারিত পড়ুন
মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত নাসার নভোচারীরা বলটি নিয়ে শূন্য অভিকর্ষ বা মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে বিশেষ ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা করেছেন। মহাকাশে চলা এই পরীক্ষা মূলত ফুটবল খেলার গতিবিদ্যা ও বলের ভারসাম্যের ওপর এর প্রভাব বোঝার জন্য করা হয়েছে। নাসার তথ্যমতে, ট্রাইওন্ডা বলটি দিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা ২০১৯ সালের একটি পুরোনো গবেষণা নতুন করে করেছেন। ফুটবলের ভারসাম্য ও এর ভরকেন্দ্র কীভাবে শূন্যেবিস্তারিত পড়ুন
বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মধ্যে প্রথমবারের মতো একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিএনপির পক্ষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারবিস্তারিত পড়ুন

