মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুন, ২০২৬

বর্তমানে মাস হিসাবে দেখছেন

 

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট) বেইজিং পৌঁছান তিনি। এসময় আনুষ্ঠানিক স্বাগত জানানোর পাশাপাশি চাউমিং রেলওয়ে স্টেশনে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। চীনের জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস (জিএসিসি)-এর মন্ত্রী এবং চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কমিটির সেক্রেটারি সুন মেইজুন রেলওয়েবিস্তারিত পড়ুন

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আগামী মাস (জুলাই) থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে। বুধবার (২৪ জুন) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক চলমান বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মালয়েশিয়া সফর প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, সফরটি অত্যন্ত সফল ও ফলপ্রসূ হয়েছে। মালয়েশিয়া সরকার ও জনগণের আন্তরিক সহযোগিতা এবং দুই দেশের শীর্ষবিস্তারিত পড়ুন

উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’ : ঢাকা

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যাকে ‘সন্তোষজনক নয়’ বলে মন্তব্য করেছে ঢাকা। একই সঙ্গে সেই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার (২৪ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা-বাসসকে এ প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, ‘এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।’ মুখপাত্রবিস্তারিত পড়ুন

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ ও ডেমো সেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) কলারোয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পারুইপাড়া কমিউনিটিতে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত “Enhancing Community Water Resilience for Low-income Communities in Three Cities of Bangladesh” শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। প্রকল্পটি The Coca-Cola Foundation (TCCF)-এর অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে প্রধানবিস্তারিত পড়ুন

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশন সম্পন্ন হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র উদ্যোগে বুধবার (২৪ জুন ২০২৬) শহরের ম্যানগ্রোভ সভা কক্ষে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণের দ্বিতীয় দিনের সেশনে প্রশিক্ষক ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচন বিষয়ক সম্পাদক সাইদুর রহমান। পিআইবি’র প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কলারোয়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে “Enhancing Community Water Resilience for Low-income Communities in Three Cities of Bangladesh” শীর্ষক TCCF প্রকল্পের অর্থায়নে কর্মশালাটির আয়োজন করে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পপুলেশনস (WSUP) বাংলাদেশ। কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষকদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, নিরাপদ পানি ব্যবহার, পানি সংরক্ষণ এবং দায়িত্বশীল পানি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়, যাতে তারা নিজবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) কলারোয়ার একটি বেসরকারি উন্নয়ন সংস্থার হলরুমে ওই কর্মশালার আয়োজন করে ওসাপ বাংলাদেশ। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও দায়িত্বশীল পানি ব্যবহারের বিষয়ে বিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওসাপ বাংলাদেশ-এর ম্যানেজার, ফিল্ড অপারেশন্স মোহাম্মদ খোরশেদ। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়নাল আবেদীন। কর্মশালার সমাপনী পর্বে বক্তব্য রাখেন পৌর নির্বাহী অফিসার তুষারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের এক শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আজাদুল ইসলাম এবং পরিচালনা করেন উপজেলা সহকারী সেক্রেটারি মুহাদ্দিস আলাউদ্দীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দ্বীনের দাওয়াতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থার প্রতিনিধিদের সাথে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এ্যাডহক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় জেলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মিজ কাউসার আজিজ এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠান ও মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা জেলা বিএনপিরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক

সাতক্ষীরা সদর উপজেলার ৭নং নগরঘাটা ইউনিয়নের রহমতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষের ছাদের অংশ ফের ধসে পড়েছে। সোমবার (২২ জুন) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। তবে ঘটনার সময় শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে সমাবেশে থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সোমবার শিক্ষার্থীরা সকালের সমাবেশে অংশ নেওয়ার সময় হঠাৎ করে কক্ষটির ছাদের একটি অংশ ভেঙে নিচে পড়ে।বিস্তারিত পড়ুন